Thursday, July 9, 2026
HomeScrollKKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি
KKR vs DC

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

দিল্লির দেওয়া লক্ষ্য চেস করতে পারবে কেকেআর?

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের পরেই তা নিশ্চিত হয়ে গিয়েছে। এই খবর নিয়েই এদিন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে মাঠে নেমেছিল কেকেআর। প্লে অফে যেতে না পারলেও, আজকের ম্যাচ জিতে ভক্তদের খুশি দিতে চাইছেন রাহানেরা। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান তুললেন অক্ষর প্যাটেলরা।

এদিন ইডেনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আর শুরুটা ভালোই করেছিল দিল্লি। ওপেনার অভিষেক পোড়েল ও কে এল রাহুল ৪০ রানের পার্টনারশিপ করেন। তবে পোড়েল (২২) আউট হলেও, খেলা চালিয়ে যাচ্ছিলেন রাহুল। তাঁর সঙ্গ দিচ্ছিলেন শাহিল পারেখ। তবে তিনি ২৪ রান করে প্যাবিলিয়নে ফেরেন। এদিনে কেএল শেষ পর্যন্ত ৩০ বলে অসাধারণ ৬০ রান করে আউট হন।

আরও খবর : শেষ হল বুমরার দুঃস্বপ্নের আইপিএল! গত ১১ বছর পর লজ্জার নজির বিশ্বসেরা পেসারের

তিনি আউট হতে ম্যাচের হাল ধরেন অধিনায়ক অক্ষর প্যাটেল ও ডেভিড মিলার। এই জুটি ৪১ রানের পার্টনারশিপ গড়েন। এদিন দিল্লির অধিনায়ক করেন ৩৯ রান। এদিকে ২৮ রান করেন মিলার। পাশাপাশি আশুতোষ শর্মাও করেন ১৮ রান। যার ফলে স্কোর বোর্ডে ২০৩ রান তোলে দিল্লি। এদিকে এদিন কলকাতার হয়ে ২টি উইকেট নিয়েছেন সৌরভ দুবে। একটি করে উইকেট নিয়েছেন অনুকূল রায়, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।

তবে বলে রাখা দরকার কেকেআরকে প্লে অফে যেতে হলে একাধিক অঙ্কের উপর নির্ভর করতে হত। তার মধ্যে অন্যতম হল, আজকে হারতে হত রাজস্থান রয়্যালসকে। এদিকে কেকেআর যদি প্রথমে ব্যাট করত তাহলে ৭৭ রানে জিততে হত। আর পরে ব্যাট করলে ১২.১ ওভারের অর্থাৎ ৭৩ বলের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছতে হত। তবে রাজস্থান এদিন মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেতেই কেকেআরের প্লে অফে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে কেকেআর জয় পেয়ে ফ্যানদের মুখে হাসি ফোটাতে পারে কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto