Friday, June 12, 2026
HomeScrollশেষ হল বুমরার দুঃস্বপ্নের আইপিএল! গত ১১ বছর পর লজ্জার নজির বিশ্বসেরা...
Jasprit Bumrah

শেষ হল বুমরার দুঃস্বপ্নের আইপিএল! গত ১১ বছর পর লজ্জার নজির বিশ্বসেরা পেসারের

শুধু উইকেট সংখ্যাই নয়, বুমরার ইকোনমি রেটও বাড়িয়েছে উদ্বেগ

ওয়েব ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য এবারের আইপিএল (IPL 2026) মরসুম যেন দুঃস্বপ্নের মতো কেটেছে। একবারও ধারাবাহিক ছন্দে দেখা যায়নি পাঁচ বারের চ্যাম্পিয়নদের। বারবার হোঁচট খেতে খেতে শেষ পর্যন্ত প্লে-অফের লড়াই থেকেও ছিটকে যেতে হয়েছে তাদের। আর মুম্বইয়ের এই ব্যর্থতার অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ভয়াবহ ছন্দহীনতা। দীর্ঘ ১১ বছরের আইপিএল কেরিয়ারে এমন খারাপ মরসুম আগে কখনও কাটাননি তিনি। এবারের টুর্নামেন্টে তিনি ১৩টি ম্যাচ খেলেও নিতে পেরেছেন মাত্র ৪টি উইকেট। যা তাঁর আইপিএল জীবনের অন্যতম হতাশাজনক পরিসংখ্যান।

পরিসংখ্যান বলছে, শেষবার ২০১৫ সালে আইপিএলের এক মরসুমে বুমরার উইকেট সংখ্যা এক অঙ্কে ছিল। সে বার মাত্র চারটি ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু এবার ১৩ ম্যাচ খেলেও মাত্র ৪ উইকেট— যা কার্যত তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সগুলির মধ্যে একটি। ২০১৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত প্রতিটি মরসুমেই ধারাবাহিকভাবে দুই অঙ্কে উইকেট নিয়েছেন জসপ্রীত। সেই সময় তিনি যথাক্রমে ১৫, ২০, ১৭, ১৯, ২৭, ২১, ১৫, ২০ ও ১৮টি উইকেট তুলে নিয়েছিলেন। তাই এবারের ধস আরও বেশি চোখে পড়ছে ক্রিকেট বিশ্বের।

আরও পড়ুন: ইডেনে নেমেই দুঃসংবাদ নাইট শিবিরে, KKR সমর্থকদের চোখের জলে ভাসছে ইডেন

শুধু উইকেট সংখ্যাই নয়, বুমরার ইকোনমি রেটও উদ্বেগ বাড়িয়েছে। আইপিএল কেরিয়ারে তাঁর গড় ইকোনমি ৭.৩৩। অথচ এবারের মরসুমে তিনি তার থেকেও বেশি রান খরচ করেছেন। শেষবার ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ইকোনমি এত খারাপ ছিল। সব মিলিয়ে এবারের মরসুমে ছন্দহীন দেখিয়েছে ভারতীয় পেস তারকাকে। শেষ ম্যাচে তাঁকে খেলায়নি মুম্বই ম্যানেজমেন্টও, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, আইপিএলে এখনও পর্যন্ত ১৫৮টি ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন বুমরাহ। তাই তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন না উঠলেও, এবারের পারফরম্যান্স যে তাঁর মানদণ্ড অনুযায়ী বড় ব্যর্থতা— তা মানছেন অনেকেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d