HomeScrollইডেনে নেমেই দুঃসংবাদ নাইট শিবিরে, KKR সমর্থকদের চোখের জলে ভাসছে ইডেন
Kolkata Knight Riders

ইডেনে নেমেই দুঃসংবাদ নাইট শিবিরে, KKR সমর্থকদের চোখের জলে ভাসছে ইডেন

DC-র বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার আগেই প্লে অফ থেকে ছিটকে গেল KKR! RR জিততে বিদায় নিল আরও একটি দল

ওয়েব ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে রাজস্থান চতুর্থ দল হিসেবে আইপিএলের (IPL 2026) প্লে-অফে (Play Offs) জায়গা নিশ্চিত করতেই ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রবির সন্ধ্যায় ইডেনে নেমেই দুঃসংবাদ এল নাইট শিবিরে। ফলে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ (KKR vs DC) কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। তবে শুধু কেকেআর নয়, রাজস্থান ম্যাচ জিততে একইসঙ্গে বিদায়ঘন্টা বাজল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের জন্যও।

রবিবার দুপুরের ম্যাচে ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে রাজস্থান। শুরুটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না। যশস্বী জয়সওয়াল ১৭ বলে ২৭ রান করে দ্রুত শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৪ রান করে ফেরেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক রিয়ান পরাগ-ও ব্যর্থ হন, করেন ১৪ রান। পাওয়ার প্লে-র মধ্যেই ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। এরপর ইনিংস সামলানোর চেষ্টা করেন দাসুন শনাকা ও ধ্রুব জুরেল। তবে শনাকার রান আউট এবং জুরেলের বিদায়ে আবার ধাক্কা খায় দল। ঠিক সেই সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জফ্রা আর্চার। মাত্র ১৫ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করান তিনি। শেষদিকে রবীন্দ্র জাডেজা ও নান্দ্রে বার্গার-ও গুরুত্বপূর্ণ রান যোগ করেন।

আরও পড়ুন: সুযোগ পেয়েই জাত চেনালেন শচীন পুত্র! অর্জুনের খেলা দেখে কী বললেন মাস্টার ব্লাস্টার্স?

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন রোহিত শর্মা। দ্রুত আউট হন রায়ান রিকেলটন, নমন ধীর ও তিলক বর্মা। পাওয়ার প্লে’র মধ্যেই ৩৮ রানে ৪ উইকেট হারায় মুম্বই। এরপর ইনিংস সামলানোর দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও উইল জ্যাকস। ১০ ইনিংস পর অর্ধশতরান করেন সূর্য। জ্যাকসও ১৮ বলে ৩৩ রান করেন। তবে জ্যাকসের বিদায়ের পর ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ৯ বলেই ৩০ রান করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তিনি। কিন্তু ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন জফ্রা আর্চার। গুরুত্বপূর্ণ সময়ে হার্দিককে ফিরিয়ে দেন তিনি। হার্দিক ১৫ বলে ৩৪ রান করেন। অন্যদিকে সূর্যকুমার ৬০ রান করে আউট হতেই মুম্বইয়ের শেষ আশা ভেঙে যায়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৫ রানেই থামে মুম্বইয়ের ইনিংস। ৩০ রানের জয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News