Saturday, August 8, 2026
HomeScrollবিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন ধোনি! কী বললেন?
Mahendra Singh Dhoni

বিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন ধোনি! কী বললেন?

টি২০ বিশ্বকাপে সব থেকে শক্তিশালী দল হল ভারত : ধোনি

ওয়েব ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সব থেকে শক্তিশালী দল হল ভারত (India)। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এর অন্যতম কারণ হল, টি২০-তে গত কয়েক বছরে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গত বারের বিশ্বকাপও জিতেছে ব্লু ব্রিগেড।

ওই অনুষ্ঠানে ধোনি জানিয়েছেন (Mahendra Singh Dhoni), “একটা ভালো দলের জন্য যা যা দরকার, সবই ভারতের কাছে রয়েছে। এই ফরম্যাটে ওদের অভিজ্ঞতা বিপুল। চাপের মধ্যে খেলার অভ্যাস আছে। দলের প্রত্যেকে যে ভূমিকা পালন করছে, সেই পরিস্থিতির সঙ্গে তারা বহুদিন ধরেই অভ্যস্ত।” মাহি আরও বলেছেন জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম।

আরও খবর : প্রেমের রং সবুজ-মেরুন!

তবে ভারতের জন্য একটি বড় চিন্তার জায়গার কথাও তুলে ধরেছেন প্রাক্তন অধিনায়ক (Mahendra Singh Dhoni)। তাঁর আশঙ্কা, রাতের ম্যাচে শিশির। ধোনি বলেন, “আমি শিশির একদমই পছন্দ করি না। শিশির অনেক কিছু বদলে দেয়। আমার খেলার সময়ও শিশির আমাকে ভয় পাইয়ে দিত। তখন টসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়।”

ধোনি আরও মনে করিয়ে দিয়েছেন টি-২০ ক্রিকেটের অনিশ্চয়তার কথা। তাঁর কথায়, “সমস্যাটা তখনই হয় যখন আপনার দলের কিছু খেলোয়াড়ের দিনটি ভালো যায় না, অথচ প্রতিপক্ষের কেউ একজন দুর্দান্ত ফর্মে থাকে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতেই পারে। তাই সেটি লিগ পর্যায় হোক বা নকআউট।” সঙ্গে তিনি জানিয়েছেন, দলে যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ২০২৬ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর দলগুলোর মধ্যে একটি হতে চলেছে টিম ইন্ডিয়া।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor