Saturday, August 8, 2026
HomeScrollইংল্যান্ডের টেস্ট দলের কোচ হলেন স্টিফেন ফ্লেমিং, ফের অধিনায়ক জো রুট
Stephen Fleming

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হলেন স্টিফেন ফ্লেমিং, ফের অধিনায়ক জো রুট

ইসিবির আস্থায় নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। স্টোকসের অবসরের পর আবার টেস্ট দলের নেতৃত্বে রুট।

ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের (England) টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা। পুরুষদের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming) নিয়োগের ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। একই সঙ্গে টেস্ট দলের অধিনায়ক হিসেবে জো রুটের (Joe Root) নামও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজ শেষ হওয়ার পর দায়িত্ব নেবেন ফ্লেমিং। ততদিন অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন মার্কাস ট্রেসকোথিক।

ইসিবি (ECB)। জানিয়েছে, নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ফ্লেমিংকে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘ ১৮ বছর চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে কাজ করে পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জিতিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড।

আরও খবর : বিশ্বকাপ বিতর্কের পর কড়া অভিবাসন আইন আর্জেন্টিনার, দেশবিদ্বেষ ছড়ালেই প্রবেশে নিষেধাজ্ঞা

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ফ্লেমিং ক্রিকেট বিশ্বের অন্যতম সম্মানিত কোচ। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট দল আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই আশা বোর্ডের।

বেন স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পূর্ণসময়ের টেস্ট অধিনায়ক হিসেবে ফিরছেন জো রুট (Joe Root)। এর আগে ৬৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। দায়িত্ব ফিরে পেয়ে রুট জানিয়েছেন, ফ্লেমিংয়ের সঙ্গে কাজ করে নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে সফল দল গড়ে তোলাই তাঁর লক্ষ্য। রুট ইসিবিকে বলেছেন, “আবার ইংল্যান্ডের পুরুষদের টেস্ট দলের অধিনায়ক হওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। টেস্ট দলের নেতৃত্ব দেওয়া কঠিন দায়িত্ব হলেও এর আনন্দও অসাধারণ। গত মাসে বাজ ম্যাককালামের সঙ্গে আবার কিছুটা সময় কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের নেতৃত্ব দিতে মুখিয়ে আছি।”

তিনি আরও বলেন, “স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে কাজ করার সুযোগ আমার কাছে আরও বড় প্রেরণা। দীর্ঘ সময় ধরে তিনি অসাধারণ নেতৃত্ব এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন। তাঁর সঙ্গে মিলে একটি সফল এবং ইতিবাচক দলীয় পরিবেশ গড়ে তুলতে আমি উৎসুক।”

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor