Saturday, August 8, 2026
HomeScrollভারতের জুডোয় ইতিহাস গড়লেন অস্মিতা দে
Asmita Dey

ভারতের জুডোয় ইতিহাস গড়লেন অস্মিতা দে

কমনওয়েলথে দেশের প্রথম সোনা, এক দিনেই এল জোড়া স্বর্ণপদক

ওয়েব ডেস্ক : ভারতীয় জুডোর (Judo) ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন অস্মিতা দে (Asmita Dey)। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) প্রথম ভারতীয় জুডোকা হিসেবে সোনার পদক জিতলেন ২৩ বছরের এই ক্রীড়াবিদ। শুক্রবার মহিলাদের ফাইনালে কানাডার হেইদি কুয়াচকে হারিয়ে সোনা জেতেন তিনি। কিছু ক্ষণের মধ্যেই পুরুষদের বিভাগে হর্ষ সিংহও সোনা জেতায় এক দিনেই জোড়া স্বর্ণপদক পায় ভারত।

ফাইনালে ওঠার পথে অস্মিতা (Asmita Dey) কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের এভা এউইং এবং সেমিফাইনালে ভারতেরই সুমের শ-কে হারান। তবে জুডোয় ভারতের সোনার সংখ্যা আরও বাড়তে পারত। মহিলাদের অন্য একটি বিভাগে যামিনী মৌর্য ফাইনালে হেরে রুপোর পদক জেতেন।

আরও খবর : বিশ্বকাপ বিতর্কের পর কড়া অভিবাসন আইন আর্জেন্টিনার, দেশবিদ্বেষ ছড়ালেই প্রবেশে নিষেধাজ্ঞা

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) এর আগে ভারতীয় জুডোকারা পাঁচটি রুপো ও ছ’টি ব্রোঞ্জ জিতলেও সোনার দেখা মেলেনি। সেই অপেক্ষার অবসান ঘটালেন ত্রিপুরার দক্ষিণ জেলার বেলোনিয়ার মেয়ে অস্মিতা। সাইকেল মেকানিক বাবার মেয়ে অস্মিতা ছোটবেলায় অ্যাথলেটিক্সে ৮০০ মিটার দৌড়াতেন। পরে কোচের পরামর্শে জুডোয় যোগ দিয়ে ধাপে ধাপে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা তৈরি করেন।

ভারতের বক্সিং দল থেকেও এসেছে সুখবর। মহিলাদের ৭০ কেজি বিভাগে ওয়েলসের রোসি একলেসকে হারিয়ে ফাইনালে উঠেছেন অরুন্ধতী চৌধরি। পাশাপাশি জৈস্মিন লম্বোরিয়া, প্রীতি পওয়ার, অন্তিম পঙ্ঘাল এবং জাদুমণি সিংহও নিজ নিজ বিভাগে জয় তুলে নিয়ে পদক নিশ্চিত করেছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor