Thursday, April 9, 2026
HomeScrollভারতের নতুন গতিদানব! ঘন্টায় ১৫৪.২ কিমি বেগে বল ছুঁড়ে রেকর্ড গড়লেন অশোক...
Ashok Sharma

ভারতের নতুন গতিদানব! ঘন্টায় ১৫৪.২ কিমি বেগে বল ছুঁড়ে রেকর্ড গড়লেন অশোক শর্মা

IPL 2026-এর দ্রুততম বল করা এই তরুণের কেরিয়ার মোটেই মসৃণ ছিল না

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে একের পর এক গতি দানবের জন্ম দিয়েছে আইপিএল। উমরান মালিক, ময়ঙ্ক যাদবের পর এবার আলোচনার কেন্দ্রে ২৩ বছরের তরুণ পেসার অশোক শর্মা (Ashok Sharma)। শনিবার রাতে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে তিনি ছুঁয়ে ফেললেন ভয়ঙ্কর গতিতে বোলিং করে বিপক্ষ ব্যাটারদের চমকে দেন। এদিন তিনি সর্বোচ্চ ১৫৪.২ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেন, যা চলতি মরশুমের দ্রুততম বল (Fastest Ball of IPL 2026)।

ইনিংসের ১৬তম ওভারে তাঁর ছোঁড়া সেই ইয়র্কার ছিল কার্যত আগুনের গোলা। ধ্রুব জুরেল কোনওমতে ব্যাট নামিয়ে উইকেট বাঁচালেও বুঝতেই পারেননি বলটি কোথায় গেল। শুধু একটি ডেলিভারি নয়, গোটা স্পেল জুড়েই অশোকের ধারাবাহিক গতি ছিল চোখে পড়ার মতো। ১৪৫ থেকে ১৫০ কিমি প্রতি ঘণ্টায় একাধিক বল করতে দেখা গিয়েছে তাঁকে, যার মধ্যে তিনবার ১৫০ কিমির গণ্ডিও পেরিয়েছেন তিনি। রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ৪ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে নিজের প্রতিভার প্রমাণও দিয়েছেন।

আরও পড়ুন: হার্দিকের পর এবার বাদ পড়লেন শুভমন! চিন্তা বাড়ছে ভারতীয় দলের

তবে অশোকের এই সাফল্যের পথ মোটেই মসৃণ ছিল না। আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের শিবিরে থাকলেও ম্যাচ খেলার সুযোগ সেভাবে পাননি। এমনকি একসময় ক্রিকেট ছেড়ে চাষবাস করার কথাও ভেবেছিলেন তিনি। পরিবারের আর্থিক অনটনের মধ্যে তাঁর দাদা অক্ষয় নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ভাইয়ের পাশে দাঁড়ান। সেই ত্যাগই আজ বাস্তবে রূপ নিচ্ছে। চলতি মরশুমে গুজরাত টাইটান্স তাঁকে দলে নেয় এবং মরশুমের শুরুতেই নজর কাড়ছেন এই তরুণ পেসার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto