HomeScrollভোটের মুখে কলকাতা পুলিশে বড়সড় রদবদল,  একাধিক থানার ওসি বদল

ভোটের মুখে কলকাতা পুলিশে বড়সড় রদবদল,  একাধিক থানার ওসি বদল

চেতলার থানার ওসি অমিতাভ সরকারকে এসটিএফে পাঠানো হয়েছে

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  মুখে কলকাতা পুলিশে (Kolkata Police)  বড়সড় রদবদল। একইভাবে চেতলা থানার ওসিকে সরানো হয়েছী। চেতলার থানার ওসি অমিতাভ সরকারকে এসটিএফে পাঠানো হয়েছে।পার্কস্ট্রিট থানার দায়িত্বে ছিলেন হীরক দলপতি। তাঁকে গোয়েন্দা দফতরে বদলি করা হল। পার্ক স্ট্রিট থানার নতুন ওসি হলেন লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের নীলকান্ত রায়। শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্রকে গড়িয়াহাট থানায় আনা হয়েছে।

অন্যদিকে বিজয়গঞ্জ বাজার থানার দায়িত্ব এলেন এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহ। এসটিএফ থেকে মনোজ দত্তকে ফিরিয়ে চেতলা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন-  সোনা পাপ্পু কাণ্ড! কসবা থানার ওসি সাসপেন্ড

একের পর এক প্রশাসনিক আমলার বদলি নিয়ে চাপানউতোর ছিলই। তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাজারের পক্ষ থেকে কমিশনারের ১৮১ ও ১৮২ নম্বর অর্ডার জারি করে ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিককে সরানো হয়েছে। এই অর্ডার অনুযায়ী শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বা ওসি-দের সরিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ বা স্পেশাল ব্রাঞ্চের মতো বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-  সোনা পাপ্পু কাণ্ড! কসবা থানার ওসি সাসপেন্ড

অপর দিকে সাসপেন্ড করা হয়েছে কসবা ওসি বিশ্বজিৎ দেবনাথকে। অভিযোগ, তিনি কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর না অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট বা সক্রিয় অপরাধীদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই ঘটনা তদন্তে ধরা পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News