Tuesday, June 30, 2026
HomeScrollবিশ্বকাপের আগে চুলের স্টাইল বদল, আবার আলোচনার কেন্দ্রে হার্দিক পাণ্ডিয়া
Hardik Pandya

বিশ্বকাপের আগে চুলের স্টাইল বদল, আবার আলোচনার কেন্দ্রে হার্দিক পাণ্ডিয়া

হার্দিকের চুলের স্টাইলকে ঘিরেই শুরু হয়েছে আলোচনা

ওয়েব ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরুর আগেই ফের চর্চার কেন্দ্রে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়েও বরাবরই কৌতূহল থাকে ক্রিকেটপ্রেমীদের। নতুন হেয়ারস্টাইল, ট্যাটু কিংবা ঝলমলে কানের দুল—সব মিলিয়ে হার্দিককে অনেকেই বলেন টিম ইন্ডিয়ার ‘ফ্যাশন আইকন’। এবার বিশ্বকাপের ঠিক আগে তাঁর নতুন চুলের স্টাইলকে (Hair Style) ঘিরেই শুরু হয়েছে আলোচনা।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মাথার মাঝখানে চুল রেখেছেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু, দু’পাশ ও পিছনের দিক অনেকটাই চুল অনেকটাই ছোট করে কাটা। চুলের রংও নজরকাড়া। তা সাদাটে সোনালি, যাকে ফ্যাশনের ভাষায় বলা হচ্ছে ‘প্ল্যাটিনাম ব্লন্ড’।

আরও খবর : বৈভব-অভিজ্ঞানেরাই বিশ্বসেরা! ইংরেজদের নিধন করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

বড় টুর্নামেন্টের আগে নিজের লুক বদলানো হার্দিকের (Hardik Pandya) কাছে নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন ধরণের চুল কেটে সবাইকে অবাক করেছিলেন। এবারের নতুন লুক নিয়েও নেটদুনিয়ায় চলছে চর্চা। ভক্তদের একাংশের আশা, নতুন হেয়ারস্টাইল নিয়ে বিশ্বকাপে ভয়ংকর হয়ে উঠবেন এই অলরাউন্ডার।

উল্লেখযোগ্য ভাবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়াই (Hardik Pandya) প্রথম পেস বোলিং অলরাউন্ডার, যিনি একসঙ্গে হাজারের বেশি রান ও ১০০-র বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। আগে এই কৃতিত্ব ছিল শুধু স্পিন অলরাউন্ডারদের ঝুলিতে। সেই তালিকায় নিজের নাম লিখিয়ে হার্দিক ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO