Monday, March 30, 2026
HomeScrollKKR-MI ম্যাচের মাঝেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, কিন্তু হাত থেকে পড়ল আংটি! তারপর...
MI vs KKR match

KKR-MI ম্যাচের মাঝেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, কিন্তু হাত থেকে পড়ল আংটি! তারপর…

ম্যাচ চলাকালীন ওয়াংখেড়েতে ধরা পড়ল এক আবেগঘন মুহূর্ত

ওয়েব ডেস্ক : ওয়াংখেড়েতে (Wankhede) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। স্কোর বোর্ডে ২২০ রান তুলেও, তা ডিফেন্ড করতে ব্যর্থ হন অজিঙ্কে রাহানেরা। কিন্তু সেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে ধরা পড়ল এক আবেগঘন মুহূর্ত। ম্যাচের মাঝেই প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব করার চেষ্টা করেছিলেন এক যুবক। কিন্তু, তা করতে গিয়ে ঘটে গেল ছোট এক বিপত্তি। সেই ঘটনায় ধরা পড়ল ক্যামেরায়। এই ভিডিয়ো ছাড়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ থেকে।

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি পরা এক যুবক তাঁর প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে তরুণীর গায়ে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি। দেখেই বোঝা গিয়েছে দু’জনই আলাদা আলাদা দলের সমর্থক। তবে যখন ওই যুবক হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব করতে যান, সেই সময়েই ঘটে বিপত্তি। কারণ যুবকের হাত থেকে পড়ে যায় আংটিটি। মুহূর্তের মধ্যে চারপাশে হুলস্থুল পড়ে যায় সেখানে। কারণ, আংটিটি কোথায় গেল তা আর চোখে পড়ছিল না কারোর। সেই সময়েই সাহায্যের জন্য এগিয়ে আসেন আশেপাশে থাকা দর্শকরা।

আরও খবর : গ্রিনকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য রাহানের, জবাব দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

তবে আঁংটিটি পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওই যুবককে। ভিড়ের মধ্যে থেকে একজন সেটি খুঁজে দেন। আর আংটিটি খুঁজে পেয়েই মুখে হাসি ফোটে ওই যুবকের। এর পর হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আর হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেন তরুণী। সেই সময় গ্যালারি উপস্থিত সবাই তখন করতালিতে ফেটে পড়েন।


এই ঘটনার ভিডিও সামনে আসতেই নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে নেটমাধ্যমে। অনেকেই মজা করে বলেছেন, এই ছোট্ট ভুলটাই পুরো ঘটনাকে আরও স্মরণীয় করে তুলেছে। আবার কেউ কেউ দর্শকদের দ্রুত সাহায্যের প্রশংসাও করেছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot