Tuesday, March 3, 2026
HomeScrollজয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
ICC U19 World Cup

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?

আগুন বোলিং! ৫ উইকেট নিয়ে বিপক্ষ দলের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেন হেনিল প্যাটেল

ওয়েব ডেস্ক: জয় দিয়ে বিশ্বকাপ (ICC U19 World Cup) অভিযান শুরু করল ভারতের তরুণ দল। বৈভব সূর্যবংশী রান না পেলেও দায়িত্ব নিয়ে আমেরিকার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলকে জেতালেন অভিজ্ঞান অভিষেক কুন্ডু। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে কম টার্গেট তাড়া করে প্রায় ২০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U19 Team)। তবে এই ম্যাচের হিরোর কথা বলতে হলে হেনিল প্যাটেলের (Henil Patel) কথা না বললেও নয়। অনূর্ধ্ব-১৯ মার্কিন দলকে (USA U19 Team) কম রানে রুখে দেওয়ার নেপথ্যে তাঁর পাঁচ উইকেটের অবদান অনস্বীকার্য।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় তরুণ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। শুরু থেকেই দাপুটে বোলিং করেন হেনিল। স্পেলের তৃতীয় বলেই আউট করেন মার্কিন ওপেনার অমরিন্দর গিলকে। শহিল গর্গ ও অর্জুন মহেশ কিছুটা খেলা ধরলেও সেই জুটিতে ফাটল ধরান দীপেশ দেবেন্দ্রন। তবে দু’জনের মধ্যে কেউই ১৬ রানের বেশি করতে পারেননি। তার পর থেকে নীতীশ রেড্ডি সুদিনি (৩৬) এবং অদনিত ঝাম্প (১৮) ছাড়া আর কোনও মার্কিন ব্যাটার ডবল-ডিজিট স্কোর করতে পারেননি। শেষমেশ ৩৫.২ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায় আমেরিকার অনূর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন: সরানো হল নাজমুল ইসলামকে! মিঠুন, শান্তদের চাপে ঝুঁকল BCB?

এরপর বৃষ্টির কারণে ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়। ডিএলএস নিয়মে ম্যাচের নির্ধারিত ওভারও কমিয়ে দেওয়া হয়। ৩৭ ওভারে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৯৯ রানের। ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। বৈভবের (Vaibhav Sooryavanshi)  উইকেট পড়ে তৃতীয় ওভারেই। তিনি করেন মাত্র ২ রান। ২ রানে আউট হন বেদান্ত ত্রিবেদীও। অধিনায়ক আয়ূষ মাত্রেও ১৯ রানে সাজঘরে ফেরেন। বিহান মালহোত্রাও আউট হন ১৮ রানে। তবে তারপর অভিজ্ঞান কুন্ডু এবং কনিষ্ক চৌহান দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জেতান। অভিজ্ঞান ৪২ রানে এবং কনিষ্ক ১০ রানে অপরাজিত থাকেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos