HomeBig newsফাইনালে হারল বাংলাদেশ! দাপট দেখিয়ে ট্রফি জিতল ‘চ্যাম্পিয়ন’ ভারত
Rising Stars Asia Cup 2026

ফাইনালে হারল বাংলাদেশ! দাপট দেখিয়ে ট্রফি জিতল ‘চ্যাম্পিয়ন’ ভারত

আজই টি-২০ বিশ্বকাপের ‘সুপার-৮’ অভিযানে নামছে ভারত, তার আগেই ট্রফি এল দেশে

ওয়েব ডেস্ক: আজই টি-২০ বিশ্বকাপের ‘সুপার-৮’ অভিযানে নামছে ভারতের পুরুষ দল, তার আগেই ট্রফি জিতল দেশের মেয়েরা। ফাইনালে (India Vs Bangladesh) বাংলাদেশকে ৪৬ রানে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ (Rising Stars Asia Cup 2026) চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলাদের ‘এ’ দল (India Women’s A Cricket Team)। রবিবার ব্যাংককে মহিলাদের বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে এই শিরোপা জিতলেন তেজল, প্রেমে, রাধারা।

ফাইনাল (Final) ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করলেও ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার বৃন্দা দীনেশ ১৯ রান করলেও টপ অর্ডারের বাকিরা বড় রান পাননি। চাপে পড়া ইনিংস সামাল দেন তেজল হাসনবিস ও অধিনায়ক রাধা যাদব। তেজল ৫১ রানে অপরাজিত থাকেন, রাধা করেন ৩৬ রান। এই জুটির হাত ধরেই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন ৪ উইকেট নিয়ে ভারতকে আটকে দেন ১৫০-রানের নিচেই।

আরও পড়ুন: কালো মাটির পিচেই মহারণ! প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন?

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশ। সাবধানে শুরু করলেও দলের দুই ওপেনার শামিমা ও সারমিন আউট হতেই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। এরপর সাদিয়া ও ফাহিমা ছাড়া বাকিরা দুই অঙ্কের স্কোর করতেই ব্যর্থ হন। ফাইনালে ভারতের ছয় বোলারই উইকেটের পান। প্রেমা নেন ৩ উইকেট, সোনিয়া ও তনুজা নেন ২টি করে উইকেট। রাধা, সাইমা ও মিন্নু নেন ১টি করে উইকেট। শেষমেশ ১৯.১ ওভারে ৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

যদিও ফাইনালের আগে পরিসংখ্যান বলছিল যে, এই ম্যাচ ভারতের জন্য সহজ হবে না। কারণ পুরো প্রতিযোগিতায় অপরাজিত ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয়, সেমিফাইনালে পাকিস্তানকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাস উঠেছিল শিখরে। অন্যদিকে ভারত গ্রুপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরে ধাক্কা খেলেও দ্রুত ছন্দে ফেরে এবং সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। তার পর ফাইনালেও শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News