Sunday, March 29, 2026
HomeScrollপাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
T20 World Cup 2026

পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপে তা কাটতে শুরু করেছে

ওয়েব ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-কে (T20 World Cup 2026) কেন্দ্র করে তৈরি ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই মিটে গেল। পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার ও টিম স্টাফদের ভারত সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) হস্তক্ষেপে তা কাটতে শুরু করেছে।

বিশ্বকাপের আয়োজক দেশ ভারত (India) হওয়ায় ভিসা ইস্যু নিয়ে শুরু থেকেই আলোচনা চলছিল। যদিও পাকিস্তান দল এই টুর্নামেন্টে ভারতে খেলতে আসছে না, তবে বিভিন্ন দেশের দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত কয়েক জন খেলোয়াড়ের ভিসা নিয়ে সমস্যা তৈরি হয়। সূত্রের খবর, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস দলের সেই সব সদস্যদের ভারতীয় ভিসা ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। ভিসা পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের (England) অভিজ্ঞ স্পিনার আদিল রশিদ, তরুণ লেগস্পিনার রেহান আহমেদ এবং পেসার সাকিব মাহমুদ। বিশ্বকাপের প্রস্তুতিতে এই তিন জনই ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ অংশ। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) জানিয়েছিল, ভিসার আবেদনে আপত্তি জানানো না হলেও বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আরও খবর : ডিসাইডার ম্যাচে বাদ প্রসিদ্ধ কৃষ্ণ! দলে ফিরলেন তারকা বোলার

এছাড়া নেদারল্যান্ডস দলের কয়েক জন খেলোয়াড় এবং কানাডা দলের সাপোর্ট স্টাফ শাহ সালিম জাফরও ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন। জানা গিয়েছে, বিভিন্ন দেশের মোট ৪২ জন খেলোয়াড় ও কর্মকর্তা পাকিস্তানি বংশোদ্ভূত হিসেবে চিহ্নিত ছিলেন। তাঁদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে এই অনিশ্চিয়তা কাটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত ভিসা সংক্রান্ত প্রক্রিয়া শেষ করতে সক্রিয় ছিল আইসিসি। সময়মতো সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot