ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ল ভারতীয় দল (India Cricket Team)। রবিবার নিউজিল্যান্ডের (India Vs New Zealand) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তুলে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) ফাইনালের (Final) ইতিহাসে সর্বোচ্চ দলগত রানের রেকর্ড (Record) গড়ল ভারত। এর আগে কোনও দলই বিশ্বকাপ ফাইনালে এত বড় স্কোর করতে পারেনি। শুধু তাই নয়, এই মঞ্চে এর আগে ২৫০-এর বেশি স্কোরও করতে পারেনি কোনও দেশের দলই।
এই বিশাল স্কোরের ভিত গড়ে দেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর এই ইনিংসই টি-২০ বিশ্বকাপ ফাইনালে কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে নতুন নজির তৈরি করল। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে নিউজিল্যান্ড বোলারদের চাপে রাখেন তিনি।
আরও পড়ুন: আহমেদাবাদে ত্রিমূর্তির তাণ্ডব! বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে মেগা-টার্গেট দিল ভারত
শুরুতে সঞ্জুর সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মাও (Abhishek Sharma)। মাত্র ১৮ বলে অর্ধশতরান করে তিনি চলতি বিশ্বকাপের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন। মেগা-ফাইনালে ঈশান কিষানও (Ishan Kishan) মাত্র ২৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষে ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন শিবম দুবেও (Shivam Dube)।
একনজরে টি-২০ বিশ্বকাপ ফাইনালের স্কোরের পরিসংখ্যান
| বছর | চ্যাম্পিয়ন | স্কোর | রানার্স-আপ | স্কোর | ব্যবধান |
| ২০০৭ | ভারত | ১৫৭/৫ (২০ ওভার) | পাকিস্তান | ১৫২ (১৯.৪ ওভার) | ভারত ৫ রানে জয়ী |
| ২০০৯ | পাকিস্তান | ১৩৯/২ (১৮.৪ ওভার) | শ্রীলঙ্কা | ১৩৮/৬ (২০ ওভার) | পাকিস্তান ৮ উইকেটে জয়ী |
| ২০১০ | ইংল্যান্ড | ১৪৮/৩ (১৭ ওভার) | অস্ট্রেলিয়া | ১৪৭/৬ (২০ ওভার) | ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী |
| ২০১২ | ওয়েস্ট ইন্ডিজ | ১৩৭/৬ (২০ ওভার) | শ্রীলঙ্কা | ১০১ (১৮.৪ ওভার) | ওয়েস্ট ইন্ডিজ ৩৬ রানে জয়ী |
| ২০১৪ | শ্রীলঙ্কা | ১৩৪/৪ (১৭.৫ ওভার) | ভারত | ১৩০/৪ (২০ ওভার) | শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী |
| ২০১৬ | ওয়েস্ট ইন্ডিজ | ১৬১/৬ (১৯.৪ ওভার) | ইংল্যান্ড | ১৫৫/৯ (২০ ওভার) | ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী |
| ২০২১ | অস্ট্রেলিয়া | ১৭৩/২ (১৮.৫ ওভার) | নিউজিল্যান্ড | ১৭২/৪ (২০ ওভার) | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী |
| ২০২২ | ইংল্যান্ড | ১৩৮/৫ (১৯ ওভার) | পাকিস্তান | ১৩৭/৮ (২০ ওভার) | ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী |
| ২০২৪ | ভারত | ১৭৬/৭ (২০ ওভার) | দক্ষিণ আফ্রিকা | ১৬৯/৮ (২০ ওভার) | ভারত ৭ রানে জয়ী |
দেখুন আরও খবর:






