Saturday, July 25, 2026
HomeScrollআমরা চেয়ারের সম্মান করি! পুরনো ছবি দেখিয়ে মোদিকে আক্রমণ মমতার
Mamata Banerjee

আমরা চেয়ারের সম্মান করি! পুরনো ছবি দেখিয়ে মোদিকে আক্রমণ মমতার

ধরনা মঞ্চে একটি ছবি তুলে ধরেন মমতা!

ওয়েব ডেস্ক : শনিবার বঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। কিন্তু তাঁর এই সফরে অব্যবস্থার অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। এর পরে রবিবার দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের দিন, ফের একবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। কিন্তু ধর্মতলার মঞ্চ থেকে এর জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবার মোদি বলেছেন, ‘আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করার যে নোংরা রাজনীতি করা হয়েছে, তা চুরমার হয়ে যাবে। এর জন্য বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না।’ এর পাল্টা এদিন ধরনা মঞ্চে একটি ছবি তুলে ধরেন মমতা (Mamata)। যেখানে দেখা গিয়েছে, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানিকে ‘ভারতরত্ন’ পুরস্কার তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। কিন্তু পাশে বসে থাকলেও, রাষ্ট্রপতির সম্মানে দাঁড়াননি মোদি। এ নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “মাননীয়া রাষ্ট্রপতি এক জন মহিলা এবং আদিবাসী। তাঁকে সম্মান দেন? তা হলে বলুন, কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন, আর আপনি বসে আছেন?” একই সঙ্গে তাঁর সংযোজন, “সম্মান কারা দেয়, আর কারা দেয় না, এই ছবিটাই তা প্রমাণ করে দেবে।”

আরও খবর : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১০ জেলায় জারি সতর্কতা

শনিবারের ঘটনার পরেই সমাজমাধ্যমে বেশ কিছু নথি তুলে ধরেছিলেন মমতা (Mamata)। তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ছিল এক বেসরকারি সংস্থা। কিন্তু তাতে কোনও সমস্যা থাকলে তার দায়ভার ওই সংস্থারই। এদিন মঞ্চ থেকে মমতা বলেন, আমরা চেয়ারের সম্মান করি। আমরা রাষ্ট্রপতিকে অসম্মান জানায়নি। মেয়র গৌতম দেব সেখানে গিয়েছিলেন। আমি রাষ্ট্রপতির প্রোগ্রাম নিয়ে সম্পূর্ণ অবগত ছিলাম না। বর্তমানে সাধারণ মানুষের ভোটাধিকারের জন্য আমি ধরনা দিচ্ছি। তা ছেড়ে কী ভাবে যাব?

প্রসঙ্গত, শনিবার, আন্তর্জাতিক সাঁওতাল পরিষদের উদ্যোগে শিলিগুলির গোঁসাইপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এই সভা যাতে বিধানগরের মাঠে করা যায়, তার জন্য প্রশাসনের তরফে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেই অনুমতি দেওয়া হয়নি বাংলার সরকারের তরফে। তবে অনুষ্ঠানের ব্যবস্থনা নিয়ে সরব হয়েছিলেন রাষ্ট্রপতি। তার পরেই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন তৃণমূলের নেতৃত্বরা। তবে তার জবাব এদিন ধরনা মঞ্চ থেকে দিলেন মমতা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99