Tuesday, August 18, 2026
HomeScrollবজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১০ জেলায় জারি সতর্কতা
Weather Update

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১০ জেলায় জারি সতর্কতা

ভিজবে উত্তরবঙ্গও...

কলকাতা: ফাল্গুনের শেষে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া (Weather)। আকাশে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বিকেলেই কলকাতা ও শহরতলির কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে (Kolkata Weather)। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে  (Rain Forecast)।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জেলাগুলির জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: ‘জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে অনেক বেশি ভিড় হয়’, বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ অভিষেকের

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ১০ জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গেও সারা সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ হয়ে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই আবহাওয়াগত অবস্থানের জেরেই গাঙ্গেয় বঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor