Thursday, April 23, 2026
HomeScrollদিল্লিতে দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন মোদির
Narendra Modi

দিল্লিতে দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন মোদির

নয়া দুটি মেট্রোর রেল করিডর হল মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর (পিঙ্ক লাইন) করিডোর

ওয়েবডেস্ক-  রবিবাসরীয় দুপুরে যখন বাংলায় মোদি মন্ত্রিসভার ( Modi Cabinet)  মন্ত্রী অমিত শাহ (Amit Shah)  কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) , ঠিক তখনই দিল্লিতে (Delhi)  মেট্রোর (Metro) দুটি করিডোরের (Two Corridors) উদ্বোধনে মন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । এদিন সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম ‘রিং মেট্রো’ (Ring Metro)  চালু করলেন প্রধানমন্ত্রী।

 

নয়া দুটি মেট্রোর রেল করিডর হল মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর (পিঙ্ক লাইন) করিডোর। এটির দৈর্ঘ্য প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ। অন্যটি দীপালি চক মজলিস পার্ক (ম্যাজেন্টা লাইন) করিডোর। যেটি প্রায় ৯.৯ কিলোমিটার বিস্তৃত। সেইসঙ্গে একাধিক পরিকাঠামো ও আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে খরচ হবে আনুমানিক ৩৩ হাজার ৫০০ কোটি টাকা।

আরও পড়ুন –  তীব্র দহন, কাঠফাটা রোদ, মার্চের প্রথম সপ্তাহেই ৫০ বছরের রেকর্ড ব্রেক দিল্লিতে

অপরদিকে ১৮ হাজার ৩০০ কোটি টাকা খরচের আরও দুটি মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। মেট্রোর এই নয়া সংযোগে উত্তর ও উত্তর –পূর্বের দিল্লির মানুষ উপকৃত হবেন। এর মধ্যে রয়েছে বুরারি, বুরারি, জগৎপুর-ওয়াজিরাবাদ, খাজুরি খাস, ভজনপুরা, যমুনা বিহার সংলগ্ন অঞ্চল।

এই করিডোরে যমুনা নদীর উপর একটি নতুন সেতু ও একটি দ্বিতল ‘ভায়াডাক্ট’ রয়েছে। যা একটি মেট্রো লাইন এবং একটি সড়কপথের উড়ালপুল উভয়কেই বহন করছে। অন্যদিকে দীপালি চক-মজলিস পার্ক করিডোর ম্যাজেন্টা লাইনকে প্রসারিত করেছে। ফলে এই লাইনের মোট ৪৯ কিলোমিটার দাঁড়াল। এই অংশটি বোটানিক্যাল গার্ডেন-কৃষ্ণ পার্ক এক্সটেনশন করিডোরের একটি সম্প্রসারণ। এতে মধুবন চক, উত্তর পিতমপুরা-প্রশান্ত বিহার,  হায়দারপুর গ্রাম, হায়দারপুর বদলি মোড় এবং ভালস্বার মতো সাতটি উঁচু স্টেশন রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker