Sunday, June 7, 2026
HomeBig newsতীব্র দহন, কাঠফাটা রোদ, মার্চের প্রথম সপ্তাহেই ৫০ বছরের রেকর্ড ব্রেক দিল্লিতে
Delhi Heat Wave

তীব্র দহন, কাঠফাটা রোদ, মার্চের প্রথম সপ্তাহেই ৫০ বছরের রেকর্ড ব্রেক দিল্লিতে

হাঁসফাঁস দশা উত্তর ভারতে, গরমের দাপট আরও তীব্র হবে

ওয়েবডেস্ক-  গরম (Temperature Rise) পড়তে না পড়তেই দিল্লিতে (Delhi)  ত্রাহি ত্রাহি রব। তীব্র দহন শুরু রাজধানীতে। হাঁসফাঁস দশা উত্তর ভারতে (North India) । চলতি মাসের প্রথম সপ্তাহের দিল্লির রেকর্ড তাপমাত্রা (Record temperature  Delhi) , আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে মার্চের প্রথম সপ্তাহে দিল্লিতে এত গরম আগে কখনও পড়েনি। সামনে আরও গরমের দিন আসছে, সেইভেবে ঘুম উড়েছে রাজধানীবাসীর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ৫০ বছরের মধ্যে মার্চের প্রথম সপ্তাহে দিল্লিতে এত গরম আগে কখনও পড়েনি। ১৯৯৯ সালের তাপমাত্রা উঠেছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। এবার সেই রেকর্ডও ভেঙে ফেলল দিল্লি। সমগ্র উত্তর ভারত জুড়ে তীব্র দাবদহ। দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড সর্বত্রই একই চিত্র। হরিয়ানাতেও গরমের তীব্র দাপট। যেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরও পড়ুন-  রাষ্ট্রপতির সফরে ‘প্রোটোকল ভাঙা’ নিয়ে বিতর্ক, রাজ্যের কাছে মুখ্যসচিবের রিপোর্ট তলব কেন্দ্রের

হরিয়ানার হিসানের শনিবার তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে উত্তরাখণ্ডেও বাড়ছে তাপমাত্রা। দেরাদুনে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিনদিনে অনেকটাই বেড়ে গেছে। সমতলের পাশাপাশি পাহাড়েও একই অবস্থা। তীব্র গরম। তীব্র দহন আসছে হিমালয়ে। আবহাওয়া দফতর, রবিবার কাংড়া, কুলু, মান্ডি, সোলান জেলায় তাপপ্রবাহ বা হিটওয়েবের সতর্কতা দিয়েছে। শনিবার হিমাচলের উনা জেলায় তাপমাত্রা ছিল সব থেকে বেশি ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় এই সময় ঠান্ডার আমেজ থাকে।

কিন্তু এখন আর সেই অবস্থা নেই। রোদের তেজে হাতে ছাতা নিয়ে বের হতে হচ্ছে স্থানীয় থেকে পর্যটকদের। ভালো গরম জম্মু-কাশ্মীরেও। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বদলাতে পারে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্জার বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হলে রোদের তেজ কিছুটা হলেও কমতে পারে। আপাতত কয়েকদিন ধরে উত্তর ভারতে জুড়ে এই গরমের দাপট বজায় থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini