Sunday, June 7, 2026
HomeScrollরাষ্ট্রপতির সফরে ‘প্রোটোকল ভাঙা’ নিয়ে বিতর্ক, রাজ্যের কাছে মুখ্যসচিবের রিপোর্ট তলব কেন্দ্রের
Draupadi Murmu Controversy

রাষ্ট্রপতির সফরে ‘প্রোটোকল ভাঙা’ নিয়ে বিতর্ক, রাজ্যের কাছে মুখ্যসচিবের রিপোর্ট তলব কেন্দ্রের

বিকেল পাঁচটার মধ্যে ওই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) পশ্চিমবঙ্গ সফর ঘিরে তৈরি হওয়া প্রোটোকল বিতর্কে এবার সরাসরি নড়েচড়ে বসল কেন্দ্র। রাষ্ট্রপতির সফরে কেন প্রোটোকল ভাঙা হল, সেই বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রবিবার বিকেল পাঁচটার মধ্যে ওই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

শনিবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি আক্ষেপের সুরে জানান, তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোটবোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি।”

আরও পড়ুন: রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে সরব মোদি! ‘লজ্জাজনক’, তৃণমূল সরকারকে নিশানা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রোটোকল ভাঙার অভিযোগ তোলে। একই সঙ্গে অনুষ্ঠানস্থল সংক্রান্ত কিছু প্রশাসনিক সহযোগিতাও পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

যদিও শনিবার সন্ধ্যাতেই এই প্রসঙ্গে জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শিলিগুড়ির ওই অনুষ্ঠানটি সরকারি নয়, সম্পূর্ণ বেসরকারি আয়োজন ছিল। তাই রাজ্য সরকারের সেখানে কোনও আনুষ্ঠানিক ভূমিকা ছিল না। মমতার কথায়, “ওঁর আজকের অনুষ্ঠানের কথা আমি জানতামই না। এটা কোনও সরকারি অনুষ্ঠান নয়। আমি এখন ধরনায় আছি। মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই করছি।”

পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দেশের এক নম্বর নাগরিক, সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, আমরা তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু বিজেপি তাঁকেও এখানে রাজনীতি করতে পাঠিয়ে দিয়েছে।”

তবে বিতর্ক থামেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন। তার পরেই রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের তরফে নবান্নে বার্তা পাঠানো হয়েছে। সেখানে রাষ্ট্রপতির সফরের সময় প্রশাসনের ভূমিকা ও গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini