Wednesday, March 4, 2026
HomeBig newsঅস্ট্রেলিয়ার ২৬৪, রোহিত-কোহলিদের সামনে কঠিন লক্ষ্য

অস্ট্রেলিয়ার ২৬৪, রোহিত-কোহলিদের সামনে কঠিন লক্ষ্য

ওয়েব ডেস্ক: বোলাররা যথাসাধ্য করলেন, এবার সবকিছু ভারতের (India) ব্যাটারদের হাতে। দুবাইয়ের (Dubai) এই পিচে সফল রান তাড়ার সর্বোচ্চ রেকর্ড ২৬৬। অর্থাৎ ২৫০ রান করলেই পরে ব্যাট করা টিমের চাপ পড়বে। সেখানে অস্ট্রেলিয়া (Australia) করল ২৬৪। এই ম্যাচ বের করার দায়িত্ব ভারতের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপের।

টসে জিতে প্রথমে ব্যাটিং নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। ওখানেই কিছুটা পিছিয়ে যান রোহিত শর্মারা (Rohit Sharma)। কারণ দুবাইয়ের উইকেট মন্থর, বড় শট খেলার উপযোগী নয়, তার উপরে শিশির পড়ে না। ফলে আগে ব্যাটি করাই যুক্তিযুক্ত। শুরুতেই ওপেনার কুপার কোনোলিকে ফিরিয়ে দেন মহম্মদ শামি (Mohammad Shami)। কিন্তু স্মিথকে নিয়ে পালটা আক্রমণ শুরু করেন ট্রাভিস হেড (Travis Head)।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে আজ রিয়াল বনাম অ্যাতলেটিকো

বরাবর ভারতের মাথাব্যথা হয়ে ওঠা হেড অবশ্য এদিন বেশি ক্ষতি করতে পারেননি। পাঁচটি চার এবং দুটি ছয় সহ করলেন ৩৩ বলে ৩৯। অস্ট্রেলিয়ার ইনিংস টানলেন স্মিথ এবং অ্যালেক্স ক্যারি। অজি অধিনায়ক ৯৬ বলে ৭৩ করলেন। ক্যারি রান আউট হলেন ৬১ রানে।

তিন উইকেট নিয়ে ভারতের বোলারদের মধ্যে সবথেকে সফল শামি। বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নিলেন। আর একটি করে হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের ঝুলিতে। ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাবে কি না তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পরেই।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80