Monday, March 16, 2026
HomeIPL 2025তুরস্কের সঙ্গে চুক্তি শেষ করছে ইন্ডিগো! কেন্দ্রীয় নির্দেশেই বড় সিদ্ধান্ত

তুরস্কের সঙ্গে চুক্তি শেষ করছে ইন্ডিগো! কেন্দ্রীয় নির্দেশেই বড় সিদ্ধান্ত

ওয়েব ডেস্ক: তুরস্কের (Turkey) বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) মুখ ফেরাল তুরস্কের থেকে। কেন্দ্রের নির্দেশের পর তুরস্কের সংস্থার সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। যদিও তাদের তিনমাস সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই তুরস্কের এয়ারলাইন্সের সঙ্গে লিজ চুক্তি বাতিল করবে ইন্ডিগো (Indigo)। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর থেকেই তুরস্ক-ভারত সম্পর্কের জটিলতা বাড়ে। পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের জেরে কূটনৈতিক স্তরে দূরত্ব তৈরি হয় দুই দেশের মধ্যে। তাই তুরস্ককে যোগ্য জবাব দিতে এবার ইন্ডিগোকে (Indigo) তুরস্কের সঙ্গে লিজ সংক্রান্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ইন্ডিগো তুরস্কের একটি বিমান সংস্থা থেকে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ভাড়ায় নিয়েছিল, যা এতদিন তারা পরিচালনা করে আসছিল। আগামী ৩১ মে পর্যন্ত সেই বিমান পরিচালনার ছাড়পত্র ছিল সংস্থার হাতে। পরে আরও ছ’মাস সময় চেয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে আবেদন জানায় ইন্ডিগো। তবে সরকার সেই অনুমতি না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: ভারত-পাক দ্বন্দ্ব থামিয়েছে আমেরিকা, ফের দাবি ট্রাম্পের

তবে যাত্রী পরিষেবায় বিঘ্ন না ঘটাতে, কেন্দ্র ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, ইন্ডিগোর অনুরোধের ভিত্তিতেই সাময়িকভাবে সময় বৃদ্ধি করা হয়েছে। এই সময়সীমার পর আর বাড়ানো হবে না। এর মধ্যেই ইন্ডিগোকে লিজ চুক্তি বাতিল সংক্রান্ত চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, ইন্ডিগোর প্রায় ৪০০টি বিমানের মধ্যে মাত্র দুটি তুরস্ক থেকে লিজ নেওয়া। সংস্থার সিইও পিটার এলবার্স আগেই জানিয়েছিলেন, “আমরা সবসময় সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করি। বর্তমানে আমাদের পরিষেবা চালু রয়েছে। ভবিষ্যতে যদি সরকারের কোনও নির্দেশ আসে, আমরা তা অবশ্যই মান্য করব।”

এদিকে, তুরস্কের পাকিস্তানপন্থী অবস্থানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। ১৫ মে তুরস্কের সেলেবির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি। বাতিল করা হয় তাদের ‘সুরক্ষার ছাড়পত্র’। জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। সেই প্রেক্ষাপটেই এবার ইন্ডিগোর তুরস্ক-যোগ বিচ্ছিন্ন হওয়ার পথে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88