Wednesday, March 4, 2026
HomeScrollখেলার মাঠে না থাকলেও, দলের সঙ্গেই বুমরাহ

খেলার মাঠে না থাকলেও, দলের সঙ্গেই বুমরাহ

ওয়েব ডেস্ক: ঠিক দুপুর ২টো বেজে ৩০ মিনিটে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আর তার আগে উত্তেজনার পারদ তুঙ্গে মরুদেশে। কিন্তু চোটের কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জশপ্রীত বুমরাহ। তবে মাঠে না নামতে পারলেও ভারত-পাক ম্যাচের উত্তাপকে বজায় রেখে গ্যালারিতে উপস্থিত বুমরাহ। দলের পাশে থাকবেন তিনি আজ। দুবাইয়ের গ্যালারি থেকেই ভরতীয় পেসার আজ দলকে সমর্থন করবেন। সুধু তাই নয়, খেলা শুরু হওয়ার আগে মাঠে নেমে বিরাল কোহলি সহ দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন বুমরাহ।

মরুশহরে আজ মুখোমুখি হবে দুই দেশ। আর ভারত-পাক ম্যাচের আগে ব্লু ব্রিগেডের জয়ের জন্য বিশেষ পুজো দেওয়া হল মহাকুম্ভে। টিম ইন্ডিয়ার সমর্থনে হল বিশেষ আরতিও। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আজ যাতে ভারত পাকিস্তানদের বিরুদ্ধে জয় লাভ করে সেই আশায় প্রয়াগরাজে চলছে বিশেষ পুজো।

আরও পড়ুন: মুখোমুখি ভারত-পাক, মহাকুম্ভে চলছে বিশেষ পুজো

উল্লেখ্য, শেষবার ২০২৪ সালের ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল রোহিত বাহিনী ও বাবররা। সেবার ৬ রানে জিতে রাজত্ব কায়েম করেছিল টিম ইন্ডিয়া। রোহিত বাহিনীর কাছে নতজানু হয়েছিল পাকিস্তান। প্রায় ৮ মাসের মাথায় ফের মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই লড়াই শুধুমাত্র ক্রিকেট মাঠে নয়, মাঠের বাইরেও চলছে বিস্তর হিসেব-নিকেশ। সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে কারা? ম্যাচ উইনার বেশি কোন দলে? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নিঃসন্দেহে খাতায় কলমে এগিয়ে ভারত। ম্যাচ উইনারও বেশি ভারতীয় দলে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80