Tuesday, March 24, 2026
HomeScrollঘরোয়া ক্রিকেটে দাপট কোহলির! বিজয় হাজারেতে সেঞ্চুরি বিরাটের
Virat Kohli

ঘরোয়া ক্রিকেটে দাপট কোহলির! বিজয় হাজারেতে সেঞ্চুরি বিরাটের

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৮৫ বলে সেঞ্চুরি করলেন 'কিং' কোহলি

ওয়েব ডেস্ক : বোর্ডের ফতোয়া। জাতীয় দলে সুযোগ পেতে হলে ক্রিকেটারদের খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। সেই কারণে বিজয় হাজারে ট্রফিতে নেমেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তবে একসঙ্গে নয়, বরং দুই প্রান্তে খেলছেন দুই তারকা ক্রিকেটার। কিন্তু তাঁদের ফর্ম একই রয়েছে। একদিকে ৬২ বলে সেঞ্চুরি মেরেছেন রোহিত শর্মা। অন্যদিকে এবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বিরুদ্ধে ৮৫ বলে সেঞ্চুরি করলেন ‘কিং’ কোহলি।

তবে বিরাটের এই সেঞ্চুরি দেখতে পারেননি সমর্থকরা। কারণ এই ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে। দিল্লি (Delhi) বনাম অন্ধ্রপ্রদেশের ম্যাচ প্রথমে হওয়ার কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু শেষ মুহূর্তে তা সরিয়ে দেওয়া হয় বিসিসিআই-এর তরফে।

আরও খবর : ভারতের বিরুদ্ধে সিরিজ খেলবে না উইলিয়ামসন! কেন?

যার কারণে বন্ধ স্টেডিয়ামেই এই ম্যাচ খেলতে হচ্ছে বিরাটদের। ফলে মাঠে গিয়ে এই ম্যাচ দেখার সুযোগ পাননি সমর্থকরা। তবে ম্যাচ না দেখতে পারলেও, বিরাটের সেঞ্চুরি তাঁদের মন ভরিয়ে দিল। এই ১০০ রান করার জন্য ৮৫ বল খেলেন তিনি। মারেন ১১টি চার ও ৩টি ছয়। তবে তিনি এখনও আউট হননি। অন্ধ্রপ্রদেশের করা ২৯৮ রানকে চেস করছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট ১০১ বলে ১৩১ রানে রয়েছেন।

এই ম্যাচে নতুন রেকর্ড তৈরি করেছেন বিরাট। ঘরোয়া ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ৩৩০টি ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে সচিন তেন্ডুলকর ৩৯১ ইনিংস খেলে ১৬ হাজার রান করেছিলেন। সেটা বিরাট করলেন মাত্র ৩৩০ ইনিংসে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot