Sunday, June 28, 2026
HomeScrollপাথরপ্রতিমার সভা থেকে বিরাট মন্তব্য অভিষেকের! BJP-কে হুঙ্কার দিয়ে কী বললেন তিনি?...
Abhishek Banerjee

পাথরপ্রতিমার সভা থেকে বিরাট মন্তব্য অভিষেকের! BJP-কে হুঙ্কার দিয়ে কী বললেন তিনি? দেখুন

অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাথরপ্রতিমা: বঙ্গে চতুর্থবার সরকার গড়ার লক্ষ্যে আজ থেকে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ গিয়েছেন উত্তরে, দক্ষিণের প্রচারের ভার রয়েছে অভিষেকের (Abhishek Banerjee) কাঁধে। এদিন পাথরপ্রতিমার (Patharpratima Rally)  জননসভায় আগুন বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। সেখানে ‘পাঁচ প্রতিজ্ঞা’ করার পাশাপাশি এবারে ভোটের ব্যবধান বাড়ানোর টার্গেটও বেঁধে দেন তিনি। “৪০ হাজারের বেশি ব্যবধানে জিততে হবে,” স্পষ্ট বার্তা দেন অভিষেক।

মঙ্গলবার পাথরপ্রতিমার সভা থেকে অভিষেক বলেন, “অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি। তৃণমূলের ১০ প্রতিজ্ঞা রয়েছে। আমাদের প্রথম প্রতিজ্ঞা, লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী পাঁচ বছরের মধ্যে সবাইকে পাকা ঘর করে দেবে সে সরকার টাকা দিক আর না দিক। মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে দেওয়া আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। প্রতি ব্লকে সেবাশ্রয় হবে। চতুর্থ প্রতিজ্ঞা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল। পঞ্চম প্রতিজ্ঞা, ক্ষমতায় ফিরলে ৫ বছরের মধ্যে সব প্রবীণদের বার্ধক্য ভাতা।”

আরও পড়ুন: কমিশন কি BJP-র ‘বি টিম’? সরকারি নথিতে দলীয় স্ট্যাম্প কেন? প্রমাণ দিয়ে তোপ তৃণমূলের

এর পরেই তিনি বিজেপিকে নিশানা করেন এবং হুঙ্কারের সুরে পদ্ম দলকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন। অভিষেক বলেন, “এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন। বিজেপিকে ৫০-এর নীচে নামাব কথা দিচ্ছি।” পরক্ষণে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধীদের তোপ দেগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, “৪ তারিখ চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হবে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO