Tuesday, June 30, 2026
HomeScrollপাথরপ্রতিমার সভা থেকে বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee

পাথরপ্রতিমার সভা থেকে বিস্ফোরক অভিষেক

পাথরপ্রতিমা থেকে ‘পাঁচ প্রতিজ্ঞা' অভিষেকের

কলকাতা: ভোটের মুখে পাথরপ্রতিমা (Pathar Pratima) থেকেই প্রচারে ঝাঁপ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার জনসভা করে এলাকাবাসীর সামনে তুলে ধরলেন ‘পাঁচ প্রতিজ্ঞা’। পাশাপাশি স্পষ্ট বার্তা, এই কেন্দ্রে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ৪০ হাজার ভোটে।

এপ্রিলের শেষেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জোরকদমে চলছে প্রচার। সেই আবহেই পাথরপ্রতিমার সভা থেকে অভিষেক জানান, চতুর্থবার তৃণমূল ক্ষমতায় এলে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর প্রতিশ্রুতির তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখা, সকলের জন্য আবাস যোজনার পাকা বাড়ি, প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, কেন্দ্রীয় বরাদ্দ না এলেও নলবাহিত পানীয় জল নিশ্চিত করা এবং প্রবীণদের জন্য বার্ধক্যভাতা।

আরও পড়ুন: কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প নিয়ে তোপ মমতার

শুধু প্রতিশ্রুতি নয়, আর্থিক দিক থেকেও বড় ঘোষণা করেন তিনি। জানান, ক্ষমতায় ফিরলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে।

এরপরই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে লক্ষ্য বেঁধে দেন অভিষেক। মনে করিয়ে দেন, গতবার এই আসনে তৃণমূল প্রার্থী জিতেছিলেন ২২ হাজারের কিছু বেশি ভোটে। এ বার সেই ব্যবধান বাড়িয়ে ৪০ হাজারে নিয়ে যাওয়ার ডাক দেন তিনি। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, রাজ্যে তাদের আসনসংখ্যা যেন ৫০-এর গণ্ডি না ছাড়ায়। সব মিলিয়ে, প্রতিশ্রুতি, আক্রমণ আর সংগঠন তিনেই জোর দিয়ে ভোটের আগে বার্তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO