Thursday, July 16, 2026
HomeBig newsমেসির হ্যাটট্রিক, খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া! সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু...
FIFA World Cup 2026

মেসির হ্যাটট্রিক, খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া! সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করে একাধিক নজির গড়লেন ফুটবলের রাজপুত্র

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি (Lionel Messi)। দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক (Hat-Trick) করে আর্জেন্টিনাকে (Argentina) ৩-০ গোলে জিতিয়ে দিলেন তিনি। ক্যানসাস সিটির অ্যারেনায় আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সে শিরোপা রক্ষার অভিযান শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিল আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটের মধ্যেই দুই দলের একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। পঞ্চম মিনিটে লাউতারো মার্টিনেজের পাস থেকে মেসি বল জালে জড়ালেও সহকারী রেফারির পতাকায় থেমে যায় উল্লাস। তিন মিনিট পর আলজেরিয়ার চেইবির গোলও একই কারণে বাতিল হয়।

শুরুর দিকে আর্জেন্টিনার মাঝমাঠ কিছুটা ছন্দহীন দেখালেও দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক। তাঁকে আটকাতে আলজেরিয়া দুই ডিফেন্ডারকে বিশেষ দায়িত্ব দিলেও লাভ হয়নি। ১৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের দুর্দান্ত শটে গোলরক্ষক লুকাকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। পিছিয়ে পড়ার পরও লড়াই চালিয়ে যায় আলজেরিয়া। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।

আরও পড়ুন: বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আর্জেন্টিনার আক্রমণ। ৫৫ মিনিটে লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাডার পরিবর্তে নিকোলাস গঞ্জালেজ এবং জুলিয়ান আলভারেজকে নামান স্কালোনি। সেই বদলের সুফলও মেলে দ্রুত। ৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো গোল করে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

এরপর ৭০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১তম হ্যাটট্রিক। একই সঙ্গে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।

হ্যাটট্রিকের পরই মেসিকে তুলে নেন স্কালোনি। দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি। এরপর বাকি সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ৩-০ গোলের এই দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আকাশি-সাদা বাহিনী। আর ২০০তম আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করে মেসি জানিয়ে দিলেন, সময় এগোলেও তাঁর জাদু এখনও অমলিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot