Sunday, July 26, 2026
HomeScrollবিশ্বকাপের মুখে ভক্তদের বড় স্বস্তি দিলেন মেসি! মাঠে নেমে কী করলেন ফুটবলের...
Lionel Messi

বিশ্বকাপের মুখে ভক্তদের বড় স্বস্তি দিলেন মেসি! মাঠে নেমে কী করলেন ফুটবলের রাজপুত্র?

শেষ প্রস্তুতি ম্যাচে ‘মেসি-ম্যাজিক’! ভরপুর আত্মবিশ্বাস নিয়ে অভিযান শুরু আর্জেন্টিনার

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরুর আর মাত্র একদিন বাকি। তার আগেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের বড় স্বস্তির খবর দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। চোট নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়ে শেষ প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে নেমেই গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর গোল এবং দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা (Argentina) ৩-০ ব্যবধানে হারাল আইসল্যান্ডকে (Iceland)।

গত মে মাসে ইন্টার মায়ামির (Inter Miami CF) হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মেসি। চোট গুরুতর না হলেও তাঁর বয়স ৩৮ হওয়ায় বিশ্বকাপের আগে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই কারণেই হন্ডুরাসের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে থাকলেও তাঁকে মাঠে নামাননি আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি।

আরও পড়ুন: জঘন্য পিচ, অনিন্ত্রিত উইকেট! ICC-র শাস্তির মুখে বিশ্ববিখ্যাত দুই স্টেডিয়াম

তবে আলাবামার স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের উপস্থিতিতে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৭০ মিনিটে মাঠে নামেন মেসি। আর নামার মাত্র দু’মিনিটের মধ্যেই নিজের উপস্থিতির প্রভাব বুঝিয়ে দেন তিনি। মাঝমাঠের কাছ থেকে অসাধারণ পাস বাড়ান লাউটারো মার্তিনেজের উদ্দেশে। সেই আক্রমণ রুখতে গিয়ে আইসল্যান্ডের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট-কিক থেকে নির্ভুল শটে দেশের হয়ে নিজের ১১৭তম এবং কেরিয়ারের ৯১১তম গোলটি করেন মেসি।

এর আগে ম্যাচের অষ্টম মিনিটে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আরও একাধিক সুযোগ তৈরি হলেও নিকো পাজ এবং গিউলিয়ানো সিমেওনে গোলের মুখ খুলতে পারেননি। মেসির গোলের পর ম্যাচের শেষদিকে আরও একবার তাঁর জাদু দেখা যায়। ৮৬ মিনিটে তাঁর তৈরি করে দেওয়া আক্রমণ থেকে গোল করেন থিয়াগো আলমাদা। সেই গোলে অ্যাসিস্ট করেন রদরিগো দি পল। শেষমেশ ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালের বিশ্বকাপে এই আইসল্যান্ডের বিরুদ্ধেই গ্রুপ পর্বের ম্যাচে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি। আট বছর পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করে তিনি যেন সেই স্মৃতিরও জবাব দিলেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99