Thursday, February 26, 2026
HomeScrollরুদ্ধশ্বাস জয়, চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত ম্যান সিটির

রুদ্ধশ্বাস জয়, চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত ম্যান সিটির

ওয়েব ডেস্ক: এত খারাপ মরসুম পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যাঞ্চেস্টার সিটির (Man City) আগে কখনও আসেনি। শেষ এক দশকে ইংল্যান্ডের সফলতম ক্লাবের এবার প্রিমিয়ার লিগ (Premier League) জেতা সম্ভব নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League), কারাবাও কাপ থেকে বিদায় ঘটেছে। সুযোগ আছে শুধু এফএ কাপ জেতার। তবে প্রিমিয়ার লিগের শেষটা কিন্তু ভালো করছে গুয়ার্দিওলার দল। শেষ পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। মঙ্গলবার রাতে শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ২-১ হারাল সিটি।

২০২৫ সালে নিজের প্রথম গোল করে সিটিকে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। পেনাল্টি থেকে সমতা ফেরান মার্কাস র‍্যাশফোর্ড। ম্যান ইউ (Man Utd) থেকে লোনে ভিলায় যাওয়া র‍্যাশফোর্ড যেন নিজেকে পুনরাবিষ্কার করেছেন। রুবেন অ্যামোরিম তাঁকে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনেন কি না সেটাই দেখার। যাই হোক, ৯০ মিনিট পর্যন্ত ১-১ থাকা ম্যাচ সংযুক্ত সময়ের চার মিনিটে জিতে যায় গুয়ার্দিওলার দল। জেরেমি ডোকুর ক্রসে দারুণ গোল করেন ম্যাথেউস নুনেস। সাইডলাইনে দাঁড়িয়ে তুমুল উচ্ছ্বাস দেখান গুয়ার্দিওলা।

আরও পড়ুন: আবার হারল কেকেআর, প্লে অফ এখন স্বপ্ন

এই ম্যাচ জিতে তিন নম্বরে উঠে এল সিটি। লিগ জয় সম্ভব নয়, তবে পরের মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র মোটামুটি নিশ্চিত করে ফেলেছে তারা। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নটিংহ্যাম ফরেস্ট এবং ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে নিউকাসল। পরের বার প্রিমিয়ার লিগের প্রথম পাঁচে শেষ করা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে।

এদিকে লিগ চ্যাম্পিয়ন হতে লিভারপুলের দরকার আর মাত্র একটা জয়। ৩৩ ম্যাচে লিভারপুল ৭৯ পয়েন্ট সংগ্রহ করেছে, সমসংখ্যক ম্যাচে আর্সেনালের ৬৬ পয়েন্ট। বাকি আর পাঁচ ম্যাচ, তাই আর্সেনালের সবথেকে বেশি ৮১ পয়েন্ট হতে পারে। তাই লিভারপুলের দরকার আর মাত্র একটা জয়। আগামী রবিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যামের বিরুদ্ধে জিতলেই কার্যসিদ্ধি হবে। আর তা হলে এই নিয়ে ২০ বার ইংলিশ ফুটবল লিগের সেরা হবে তারা। ছুঁয়ে ফেলবে তাদের চির-প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রেকর্ড।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor