Tuesday, July 21, 2026
HomeScrollবিশ্বকাপের মাঝেই অবসর! আজটেকাতেই শেষ অধ্যায় লিখলেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার ওচোয়া
Guillermo Ochoa

বিশ্বকাপের মাঝেই অবসর! আজটেকাতেই শেষ অধ্যায় লিখলেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার ওচোয়া

বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে এক বিরল নজির গড়লেন ৪০ বছর বয়সি এই ফুটবলার

[h_news]

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে সাধারণত লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাদের নিয়েই আলোচনা হয়। কিন্তু একই সঙ্গে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেও সেই আলো থেকে অনেকটাই দূরে ছিলেন মেক্সিকোর (Mexico) অভিজ্ঞ গোলরক্ষক গুলের্মো ‘মেমো’ ওচোয়া (Guillermo Ochoa)। তবে বিদায়ের মুহূর্তে তিনিই উঠে এলেন খবরের শিরোনামে। বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে এক বিরল নজির গড়লেন ৪০ বছর বয়সি এই গোলরক্ষক।

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই শেষবারের মতো মেক্সিকোর জার্সি গায়ে দেখা গেল ওচোয়াকে। ম্যাচের ৭৭ মিনিটে প্রথম পছন্দের গোলরক্ষক রাউল রাঙ্গেলের পরিবর্তে মাঠে নামেন তিনি। আর সেই মুহূর্তেই আবেগে ভেসে যায় প্রায় ৮০ হাজার দর্শকে ঠাসা আজটেকা স্টেডিয়াম। করতালি আর উল্লাসে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বেঞ্চেই কাটাতে হয়েছিল ওচোয়াকে। ফলে এবারের আসরে তাঁর খেলার সুযোগ হবে কি না, তা নিয়েই সংশয় ছিল। অনেকের মতে, প্রত্যাশিত সুযোগ না পাওয়ার হতাশাই হয়তো তাঁকে অবসরের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপের নক-আউটে ৭ দল, বিদায় নিয়েছে অনেকেই! সেকেন্ড রাউন্ডের খেলে শেষে কোন গ্রুপে কী সমীকরণ?

তবে ভাগ্য যেন শেষবারের মতো তাঁকে নিজের গল্পটা লেখার সুযোগ দিয়েছিল। নির্ধারিত সময়ের শেষ ১৩ মিনিট এবং সংযুক্তি সময় মিলিয়ে মোট ১৯ মিনিট মাঠে ছিলেন ওচোয়া। সেই সময়ের মধ্যে কোনও গোল হজম করেননি। তাঁর সামনে চেকিয়ার আক্রমণও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলে ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে পৌঁছে যায় মেক্সিকো।

ম্যাচ শেষ হওয়ার পর আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল আজটেকা স্টেডিয়াম। গোলপোস্টে চুম্বন করে বিদায় নিলেন ওচোয়া। সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের অন্যান্য সদস্যরা একে একে তাঁকে জড়িয়ে ধরেন। পরে তাঁকে কাঁধে তুলে মাঠ প্রদক্ষিণ করেন সতীর্থরা। দর্শকদের উদ্দেশে হাততালি দিয়ে অভিবাদন জানান অভিজ্ঞ গোলরক্ষক। তাঁর চোখেমুখে স্পষ্ট ছিল আবেগের ছাপ।

ওচোয়ার এই বিদায় আরও বিশেষ একটি কারণে। সাধারণত বিশ্বকাপ শেষ হওয়ার পর বহু ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। কিন্তু চলতি টুর্নামেন্টের মাঝপথে, দলের নকআউট নিশ্চিত হওয়ার পরই বিদায় জানানোর ঘটনা খুব একটা দেখা যায় না। সেই বিরল পথই বেছে নিলেন তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot