Sunday, June 28, 2026
HomeScrollফ্রিকিকে ইতিহাস ছুঁলেন মেসি, বিশ্বকাপে গড়লেন আরও এক অনন্য নজির
Lionel Messi

ফ্রিকিকে ইতিহাস ছুঁলেন মেসি, বিশ্বকাপে গড়লেন আরও এক অনন্য নজির

শুরু থেকেই মেসিকে বিশ্রামে রেখেছিলেন কোচ লিয়োনেল স্কালোনি

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ফের ইতিহাসের পাতায় নাম লিখলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। রবিবার জর্ডনের বিরুদ্ধে বদলি হিসেবে নেমেই ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে নজির গড়লেন আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা পৌঁছেছে ১৯-এ।

এই ম্যাচে শুরু থেকেই মেসিকে (Lionel Messi) বিশ্রামে রেখেছিলেন কোচ লিয়োনেল স্কালোনি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাঠে নামেন তিনি। এরপর ম্যাচের ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত ফ্রিকিক জালে জড়িয়ে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৯-এ পৌঁছে দেন।

আরও খবর : গোপনে বিয়ে সারলেন হার্দিক?

এই গোলের ফলে চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) তাঁর ব্যক্তিগত গোলসংখ্যা দাঁড়াল ছয়ে। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে ফ্রিকিক থেকে দুটি সরাসরি গোল করা চতুর্থ ফুটবলার হলেন মেসি। এর আগে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের রিভেলিনো, ফ্রান্সের বর্নার্ড চেঙ্গিনি এবং ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম।

শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে টানা সাতটি ম্যাচে গোল করার বিরল নজিরও গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি যে এখনও প্রতিপক্ষের সবচেয়ে বড় আতঙ্ক, তা আরও একবার প্রমাণ করলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO