Tuesday, July 21, 2026
HomeScrollমানস সরোবর যাত্রায় বিপাকে ভারতীয় পুণ্যার্থীরা, নেপালেই আটকে বহু মানুষ
Manasarovar Yatra

মানস সরোবর যাত্রায় বিপাকে ভারতীয় পুণ্যার্থীরা, নেপালেই আটকে বহু মানুষ

নির্দেশিকা জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক

[h_news]

ওয়েব ডেস্ক : চার বছরের বিরতির পর ফের ভারতীয় পুণ্যার্থীদের (Pilgrim) জন্য খুলেছে কৈলাস-মানস সরোবর যাত্রার (Kailash- Manasarovar Yatra) পথ। গত বছরের মতো এবারও বহু ভক্ত এই তীর্থযাত্রায় অংশ নিয়েছেন। তবে সীমান্তে গিয়ে বড় সমস্যার মুখে পড়েছেন একাধিক যাত্রী। প্রয়োজনীয় নথিপত্র ও চিনে (China) প্রবেশের অনুমতি না থাকায় অনেকেই নেপালেই আটকে পড়েছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্দেশিকা জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs of India)।

প্রতি বছর জুন মাসে শুরু হওয়া এই তীর্থযাত্রার জন্য অধিকাংশ পুণ্যার্থী ট্যুর অপারেটরের উপর নির্ভর করেন। যাত্রার সমস্ত আয়োজনের পাশাপাশি নেপাল (Nepal) ও চিনে প্রবেশের প্রয়োজনীয় পারমিটের ব্যবস্থাও সাধারণত তারাই করে থাকে। কিন্তু বিদেশমন্ত্রকের দাবি, সব ট্যুর অপারেটরের আশ্বাসের উপর নির্ভর করা উচিত নয়। যাত্রার আগে প্রত্যেককে নিজের সমস্ত নথি ও অনুমতিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর : মালদহের আমের বিশ্বজয়! ইউরোপ-দুবাইয়ে পাড়ি দিল ৬ মেট্রিক টন আম্রপালি-লক্ষণভোগ

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে ট্যুর অপারেটররা দাবি করেন যে নেপালে (Nepal)পৌঁছনোর পর চিনে প্রবেশের পারমিট মিলবে। কিন্তু বাস্তবে তা না হওয়ায় অন্তত ৫২ জন ভারতীয় পুণ্যার্থী বর্তমানে নেপালেই আটকে রয়েছেন বলে খবর। তাই প্রয়োজনীয় পারমিট হাতে না পাওয়া পর্যন্ত যাত্রা শুরু না করার আবেদন জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে যে সংস্থার মাধ্যমে বুকিং করা হচ্ছে, সেই ট্যুর অপারেটর বৈধ ও অনুমোদিত কি না, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড মহামারির কারণে কৈলাস-মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে যায়। পরে গালওয়ান সংঘর্ষের জেরে ভারত-চিন সম্পর্কের অবনতির ফলে দীর্ঘদিন এই যাত্রা স্থগিত ছিল। তবে তা আবার চালু হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot