Thursday, July 16, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যে ফের অশনি সঙ্কেত! আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের
Iran

মধ্যপ্রাচ্যে ফের অশনি সঙ্কেত! আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আগুন। মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরিনে থাকা আমেরিকার (America) সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করল ইরান (Iran)। এর পরই ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) স্পষ্ট জানিয়েছে, সাম্প্রতিক হামলার ফল ভোগ করতে হবে আমেরিকাকে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলিতে হামলা চালায় মার্কিন বাহিনী। তেহরানের (Tehran) দাবি, সেই অভিযানেরই পাল্টা হিসেবে রবিবার কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে মাঝআকাশেই ধ্বংস করেছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তাদের।

আরও খবর : মালদহের আমের বিশ্বজয়! ইউরোপ-দুবাইয়ে পাড়ি দিল ৬ মেট্রিক টন আম্রপালি-লক্ষণভোগ

হামলার পর প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি (IRGC) অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে আমেরিকা। তাদের দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা লঙ্ঘিত হলে চলমান কূটনৈতিক উদ্যোগ কার্যত ভেস্তে যেতে পারে। একইসঙ্গে ইরানের বক্তব্য, মার্কিন হামলায় হরমুজ প্রণালীতে তাদের কৌশলগত অবস্থানে কোনও প্রভাব পড়বে না। বরং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot