Wednesday, August 12, 2026
HomeScrollবিশ্বকাপ ফাইনালেই শেষ ম্যাচ! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ওতামেন্দির
Nicolas Otamendi

বিশ্বকাপ ফাইনালেই শেষ ম্যাচ! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ওতামেন্দির

১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনাকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৭ বছরের পথচলার ইতি টানলেন নিকোলাস ওতামেন্দি (Nicolas Otamendi)। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের (Retirement) ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সি এই ডিফেন্ডার। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় ওতামেন্দি জানান, বিশ্বকাপ ফাইনালই তাঁর দেশের হয়ে শেষ ম্যাচ হয়ে থাকবে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ওতামেন্দি (Nicolas Otamendi) লেখেন, কেরিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো আজ লিখতে হচ্ছে। শেষ ম্যাচটি বিশ্বকাপ ফাইনাল হওয়াটা ভাগ্যেরই লিখন। কাঙ্ক্ষিত ফল না এলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য দেশের সমর্থকদের ধন্যবাদ জানান অভিজ্ঞ এই ফুটবলার।

আরও খবর : মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি? বিশেষ বিদায়ের প্রস্তুতিতে আর্জেন্টিনা!

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয় লিওনেল স্কালোনির দল। সেটিই হয়ে থাকে ওতামেন্দির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। দেশের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা।

ইউরোপীয় ফুটবলে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে সফল অধ্যায় কাটিয়েছেন। এখন খেলেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে। চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা এই ডিফেন্ডারকে আর্জেন্টিনার অন্যতম সফল রক্ষণভাগের ফুটবলার হিসেবেই মনে করা হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor