Homeখেলাআগরকরের বিদায়, আপাতত নির্বাচক কমিটির প্রধান প্রজ্ঞান ওঝা!
Chairman of Selection Committee

আগরকরের বিদায়, আপাতত নির্বাচক কমিটির প্রধান প্রজ্ঞান ওঝা!

ভারতের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলা বাঁ-হাতি স্পিনার এই দায়িত্বে আসতে পারেন পাকাপাকিভাবে, শোনা যাচ্ছে এমনটাও

ওয়েব ডেস্ক: নির্বাচকদের চেয়ারম্যান পদ থেকে সরে গিয়েছেন অজিত আগরকর। জানা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রজ্ঞান ওঝা। ভারতের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলা বাঁ-হাতি স্পিনার এই দায়িত্বে আসতে পারেন পাকাপাকিভাবে, শোনা যাচ্ছে এমনটাও।

আগরকর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নির্বাচক কমিটিতে এখন চারজন আছেন, তাঁরা হলেন শিবসুন্দর দাস, অজয় রাতরা, রুদ্রপ্রতাপ সিং এবং প্রজ্ঞান ওঝা। বুধবার গুয়াহাটির বরসাপারা স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার এই চারজনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন আগরকর।

আরও পড়ুন: একদিনে জোড়া সোনা, কম্পাউন্ড আর্চারিতে ইতিহাস গড়ল ভারত

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, আগরকরের জায়গায় আসতে চলেছেন ওঝা। আপাতত অন্তর্বর্তীকালীন এবং পরে স্থায়ীভাবে নির্বাচক কমিটির প্রধান পদে আসতে চলেছেন তিনি। সামনেই দীর্ঘ নিউজিল্যান্ড সফর আছে। কিউয়িদের দেশে টেস্ট, ওডিআই এবং টি২০ সিরিজ খেলবে ভারত। থাকবে ইন্ডিয়া এ দলও। এই সফরের দল নির্বাচন নিয়েই সম্ভবত এত আলোচনা।

ওই সফরের ওডিআই এবং টেস্ট স্কোয়াড বাছাই করা বেশ কঠিন হতে চলেছে। কারণ, সিরিজের শেষ ওডিআই ম্যাচের চারদিনের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। ফলে ওডিআই দল থেকে কিছু খেলোয়াড়কে আগেভাগে ছেড়ে দিতে হবে। ২০২৭ সালে যেহেতু ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাই এখন এই দুই ফর্ম্যাটের গুরুত্ব অনেক বেশি।

নিউজিল্যান্ড সফর ২২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। সফরে রয়েছে পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ যা শুরু হচ্ছে ক্রাইস্টচার্চে। এরপর রয়েছে পাঁচটি ওডিআই এবং সবশেষে দুটি টেস্ট, যে দুটি খেলা হবে যথাক্রমে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে। ইন্ডিয়া এ দলও একই সঙ্গে সে দেশে তিনটি ‘এ’ টেস্ট খেলবে। এই সিরিজ শুরু ২৪ অক্টোবর এবং শেষ ১০ নভেম্বর।

[youtube-feed feed=1]
Read More

Latest News