Tuesday, July 14, 2026
HomeScrollবিরাট শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক!

বিরাট শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক!

হাজতবাসও হতে পারে রিয়ান পরাগের!

ওয়েব ডেস্ক : আইপিএল (IPL 2026) চলাকালীন সম্প্রতি ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। যেখানে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগকে (Riyan Parag) সুখটান দিতে দেখা গিয়েছিল। আর সেই কারণে বড় শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি! জানা যাচ্ছে, এই ঘটনা নিয়ে জবাব তলব করা হয়েছে বিসিসিআইয়ের (BCCI) তরফে। সূত্রের খবর, এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনকি একবছর হাজতবাসও হতে পারে রাজস্থানের অধিনায়কের।

এই ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচের ১৬তম ওভারে। দেখা গিয়েছে ড্রেসিংরুমে সতীর্থদের পাশে পসে ই-সিগারেট খাচ্ছেন রিয়ান (Riyan Parag)। সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে বিতর্কের মধ্যে পড়েছিলেন তিনি। এদিকে ই-সিগারেট খাওয়া ভারতের সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দণ্ডনীয় অপরাধ। এরর জন্য গোটা ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে ভারতীয় বোর্ডের (BCCI) তরফে। এদিকে বিসিসিআই শাস্তি দিতে পারে রিয়ানকে। জরিমানার পাশাপাশি নির্বাসন করাও হতে পারে।

আরও খবর : CSK ম্যাচে ক্যামেরা ঘুরতেই ‘বুম’! সাক্ষী ধোনির হাতে ৩ কোটির ঘড়ি, নেটদুনিয়ায় ঝড়

যেভাবে রিয়ান পরাগ (Riyan Parag) ধূমপান করছিলেন তা বোর্ডের কর্তারা মেনে নিতে পারছেন না বলেই খবর। সত্রের খবর, অনেক ক্রিকেটারই ই-সিগারেট সেবন করেন। কিন্তু ড্রেসিংরুমে বসে কেউ এইভাবে সুখ টান দেননি। আর এই বিষয়টিকে বোর্ড ছোট ঘটনা হিসেবে দেখতে চাইছে না। এ নিয়ে পরাগের বিরুদ্ধে বোর্ড কড়া ব্যবস্থা নেবে বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

বলে রাখা দরকার, ভারতে ই-সিগারেট সেবন করা একদম নিষিদ্ধ। তার পরেও যদি কেউ সেবন করে তাহলে পুলিশ কোনও ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারবেন। এমনকি এক বছরের কারাদণ্ডও হতে পারে। হতে পারে এক লক্ষ টাকা জরিমানাও। ফলে রিয়ান এখন কোনও শাস্তির মুখে পড়ে সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto