Monday, June 15, 2026
Homeলিডবিশ্বকাপে বড়সড় শাস্তি আনছে ফিফা!
FIFA

বিশ্বকাপে বড়সড় শাস্তি আনছে ফিফা!

আসন্ন বিশ্বকাপ থেকেই এই নিয়ম প্রয়োগ করা হবে

ওয়েব ডেস্ক : জুন মাস থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। তবে এই বড় টুর্নামেন্টের আগে নতুন কড়া নিয়ম আনছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (FIFA)। জানা যাচ্ছে, বিপক্ষ ফুটবলারের সঙ্গে তর্কাতর্কির সময় কোন ফুটবলার যদি ‘অভব্যতা’ করেন। সেক্ষেত্রে ওই প্লেয়ারকে লাল কার্ড দেখাতে পারেন রেফারি। এছাড়া আরও বেশকিছু বিষয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সূত্রের খবর, ফিফা কংগ্রেসের বৈঠকে ইতিমধ্যে এই নিয়মে সিলমোহর পড়েছে। আসন্ন বিশ্বকাপ থেকেই এই নিয়ম প্রয়োগ করা হবে বলে খবর। তবে অন্যান্য লিগের ক্ষেত্রে তা নির্ভর করবে টুর্নামেন্টের আয়োজকদের উপর।

তবে হঠাৎ এই নিয়ম কেন? তার কারণ হল চলতি বছরের আফ্রিকা নেশনস ফাইনাল। সেই ম্যাচে রেফারির সিন্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়েছিলেন সেনেগালের একাধিক প্লেয়ার। তার পরেই এবার এই সিদ্ধান্তের পথে হাঁটছে ফিফা (FIFA)। এর পর এক বিবরতিতে জানানো হয়েছে, কোনও ফুটবল প্লেয়ার যদি রেফারির সিদ্ধান্ত না মেনে নিতে পারেন, তার পর তিনি যদি মাঠ ছাড়েন, তাহলে তাকে দেখানো হতে পারে লাল কার্ড (Red Card)। তবে তা আয়োজকদের উপরেই নির্ভর করবে বলেই জানানো হয়েছে।

আরও খবর : CSK ম্যাচে ক্যামেরা ঘুরতেই ‘বুম’! সাক্ষী ধোনির হাতে ৩ কোটির ঘড়ি, নেটদুনিয়ায় ঝড়

এর পাশাপাশি জানানো হয়েছে, তবে শুধুমাত্র ফুটবলার নন, কোনও টিমের অফিশিয়ালরা যদি দলের প্লেয়ারকে উসকায় মাঠ ছাড়তে, সেক্ষেত্রেও তাঁকে লাল কার্ড দেখানো হতে পারে। অন্যদিকে কোনও দল যদি ম্যাচ পণ্ড করার চেষ্টা করে, তাহলে বিপক্ষ টিম ওয়াকওভার পেয়ে যাবে বলেও জানানো হয়েছে।

এদিকে তর্কাতর্কি করার সময়ও জার্সি বা হাত দিয়ে মুখ ঢেকে রাখার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর নেপথ্যে রয়েছে ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ঘটা এক ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগের সময় বেনফিকার প্লেয়ার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। বলেছিলেন, মুখে জার্সি ঢেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন প্রেস্তিয়ান্নি। এর পর ব্যবস্থা নিয়ে বেনফিকার প্লেয়ারকে ছয় ম্যাচের জন্য নির্বাসনে পাঠিয়েছিল। এসবের পর ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আগে কড়া ব্যবস্থা নিচ্ছে ফিফা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d