Saturday, March 14, 2026
Homeলিডসে অনবদ্য হাফ-সেঞ্চুরি! ধোনিকে টপকে শীর্ষে ঋষভ পন্থ

লিডসে অনবদ্য হাফ-সেঞ্চুরি! ধোনিকে টপকে শীর্ষে ঋষভ পন্থ

ওয়েব ডেস্ক: সমালোচকদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় টেস্ট দলের তরুণ তুর্কিরা। রোহিত, বিরাটহীন টেস্ট দলটাকে দেখা ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। তবে সিরিজের (Anderson-Tendulkar Trophy) প্রথম টেস্টের প্রথম দিনেই সব সংশয় দূর করে দিয়েছেন যশস্বী, শুভমনরা। দুজনেই ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন। সেই সঙ্গে নিজের জাত চিনিয়ে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডকে পাল্টা ‘বাজবল’ উপহার দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই সঙ্গে তিনি ভাগ বসিয়েছেন ধোনির রেকর্ডেও (MS Dhoni Records)।

লিডস টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৯। এর মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। সেঞ্চুরিয়ান শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ক্রিজে অপরাজিত ঋষভ পন্থ। একজোড়া ছক্কা এবং হাফ-ডজন চার মেরে ৬৫ রান করেছেন তিনি। অর্থাৎ, শনিবার ফের কতক্ষণ পন্থের তাণ্ডব সহ্য করতে হবে, তা নিয়ে চিন্তায় ইংরেজ বোলাররা।

আরও পড়ুন: দুর্দান্ত শুরু ভারতের, লাঞ্চের মুখে ফিরল ইংল্যান্ড

এখনও সেঞ্চুরি হাঁকিয়ে হেলমেট খোলা বাকি থাকলেও ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন পন্থ। এশিয়ার উইকেটকিপার-ব্যাটার হিসেবে ‘সেনা’ দেশের মাটিতে সবথেকে বেশি রান করলেন তিনি। ক্রিকেটের পরিভাষায় দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে ‘সেনা’ (SENA) দেশ বলা হয়। এতদিন এই চার দেশের মাটিতে এশিয়ান উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৭৩১ রান ছিল ধোনির রেকর্ডবুকে। তবে পন্থ ১৭৩৪ রান করে মাহিকে টপকে গিয়েছেন। এখন ধোনির পর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতেরই ফারুখ ইঞ্জিনিয়ারের নাম।

তবে শুধু পন্থ নয়, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিন রেকর্ড গড়েছেন শুভমন গিল, যশস্বী জয়সওয়ালরাও (Yashasvi Jaiswal)। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে লিডসে সেঞ্চুরি করেছেন যশস্বী। সেই সঙ্গে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে শতরান করেছেন তিনি। এদিকে বিজয় হাজারে, দিলীপ ভেঙ্কসরকর, সুনীল গাভাসকর এবং বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন শুভমন গিল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked