Monday, June 15, 2026
HomeScrollঅপরাধ করেও নামমাত্র শাস্তি পেলেন রিয়ান পরাগ
Riyan Parag

অপরাধ করেও নামমাত্র শাস্তি পেলেন রিয়ান পরাগ

বোর্ডের নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

ওয়েব ডেস্ক : আইপিএল-এ ম্যাচ চলাকালীন ধূমপান করেছিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। মনে করা হচ্ছিল এর জন্য বড় ধরণের শাস্তি পেতে পারেন তিনি। তবে রিয়ান পরাগের ই-সিগারেট কাণ্ডে কার্যত কঠিন শাস্তি হল না রাজস্থান অধিনায়কের। বরং ম্যাচের ফি’র ২৫ শতাংশ জরিমানা (Penalty) করা হয়েছে তাঁকে।

এই ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচের ১৬তম ওভারে। দেখা গিয়েছে ড্রেসিংরুমে সতীর্থদের পাশে পসে ই-সিগারেট খাচ্ছেন রিয়ান (Riyan Parag)। সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে বিতর্কের মধ্যে পড়েছিলেন তিনি। এদিকে ই-সিগারেট খাওয়া ভারতের সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দণ্ডনীয় অপরাধ। এরর জন্য গোটা ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে ভারতীয় বোর্ডের (BCCI) তরফে। এদিকে বিসিসিআই শাস্তি দিতে পারে রিয়ানকে। জরিমানার পাশাপাশি নির্বাসন করাও হতে পারে।

আরও খবর : বিরাট শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক!

তবে শেষ পর্যন্ত কার্যত কঠিন শাস্তির মুখে পড়তে হল না রিয়ান পরাগকে (Riyan Parag)। বিসিসিআইয়ের (BCCI) তরফে বলা হয়েছে, ই-সিগারেট সেবন সংক্রান্ত কোনও নিয়ম নাকি নেই বোর্ডের। আর যেহেতু এটা প্রথম অপরাধ, সেই কারণে শুধুমাত্র জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমিরেট পয়েন্ট। তবে সূত্রের খবর, এ নিয়ে কোনও কঠিন শাস্তি দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, বলে রাখা দরকার, ভারতে ই-সিগারেট সেবন করা একদম নিষিদ্ধ। তার পরেও যদি কেউ সেবন করে তাহলে পুলিশ কোনও ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারবেন। এমনকি এক বছরের কারাদণ্ডও হতে পারে। হতে পারে এক লক্ষ টাকা জরিমানাও। তবে অপরাধ করেও বড় শাস্তির মুখে পড়লেন না রিয়ান। যা নিয়ে বোর্ডের নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d