HomeScrollরোহিত শর্মাকে আজীবন ব্যান করবে বিসিসিআই? ভাইরাল দাবির নেপথ্যে কী সত্য
Rohit Sharma

রোহিত শর্মাকে আজীবন ব্যান করবে বিসিসিআই? ভাইরাল দাবির নেপথ্যে কী সত্য

এমনকি কেন্দ্রীয় চুক্তির নিয়ম ভাঙার অভিযোগে তাঁর আজীবন নির্বাসনও হতে পারে বলে দাবি করা হয়েছে

ওয়েব ডেস্ক : টেলিভিশনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আসন্ন টেলিভিশন শো করার কারণে রোহিত শর্মার বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে বিসিসিআই (BCCI)। এমনকি কেন্দ্রীয় চুক্তির নিয়ম ভাঙার অভিযোগে তাঁর আজীবন নির্বাসনও হতে পারে বলে দাবি করা হয়েছে।

তবে এই দাবির পক্ষে এখনও কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিসিসিআইয়ের (BCCI) তরফে রোহিতের বিরুদ্ধে কোনও সরকারি বিবৃতি বা শাস্তিমূলক নোটিস প্রকাশ করা হয়নি। রোহিত শর্মার তরফ থেকেও এমন কোনও পদক্ষেপের কথা নিশ্চিত করা হয়নি। বলে রাখা দরকার, রোহিত শর্মা ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ অনুষ্ঠানের সঞ্চালনা করতে চলেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এবং সনি লিভে অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার কথা। ক্রিকেটের বাইরে এটি রোহিতের অন্যতম বড় বিনোদনমূলক কাজ হতে চলেছে।

আরও খবর : বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান    

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা নিজেদের টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করতে পারেন না। কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারের টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা সরাসরি নিষিদ্ধ করে বিসিসিআইয়ের (BCCI) এমন কোনও স্পষ্ট নিয়মের উল্লেখ পাওয়া যায়নি। আর কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই বিভিন্ন বাণিজ্যিক, চুক্তিগত এবং সূচি সংক্রান্ত নিয়ম মেনে চলতে হয়। কিন্তু শুধুমাত্র একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করলেই যে চুক্তিভঙ্গ হবে বা নির্বাসন হতে পারে, এমন দাবি নিশ্চিতভাবে করার মতো তথ্যও নেই।

উল্লেখ্য, রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ওডিআই ক্রিকেট খেলেন তিনি। ২০২৭ সালে তিনি বিশ্বকাপে দলের অংশ থাকবেন কি না, তা নিয়েও বর্তমানে জোর জল্পনা রয়েছে। এর মাঝেই এই ভাইরাল পোস্টের বিষয়টি সামনে এল। তবে সূত্রের খবর, আগামী বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্লানে রয়েছেন রোহিত

[youtube-feed feed=1]
Read More

Latest News