ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে বক্সা টাইগার রিজার্ভে ফিরল টাইগার। বুধবার ভোরে বিশেষ ব্যবস্থায় বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনীকে বক্সার জঙ্গলে নিয়ে আসা হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিহারের বাল্মীকি জঙ্গলে দীর্ঘ অভিযানের পর ঘুমপাড়ানি গুলি করে বাঘিনীটিকে কাবু করা হয়। আগামী শুক্রবার বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে। ফলে হাতে সময় ছিল খুবই কম। সেই কারণে দ্রুততার সঙ্গে বুধবার ভোরে বিমানে করে বাঘিনীটিকে নিয়ে আসা হয় হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। সেখান থেকে বিশেষ পশু অ্যাম্বুলেন্সে করে বাঘিনীটিকে নিয়ে যাওয়া হয় বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে।
আরও পড়ুন: পুজোর আগে আবহাওয়ার বড় আপডেট
বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ফেরার ঘটনায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া আলিপুরদুয়ার জুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশপ্রেমী, সকলেই এই উদ্যোগকে ঘিরে আশাবাদী। দীর্ঘ অপেক্ষার পর বক্সার অরণ্যে ফের বাঘের বিচরণ জঙ্গল ও বন্যপ্রাণ সংরক্ষণে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।







