কলকাতা: বেঙ্গল টি-২০ লিগে (Bengal T20 League) দাপুটে পারফরম্যান্স করে মুর্শিদাবাদ কিংসকে (Murshidabad Kings) ৭ উইকেটে হারাল সোবিস্কো স্ম্যাশার্স মালদহ (Sobisco Smashers Malda)। নির্ধারিত ১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ কিংস ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় মালদহ শিবির।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে সোবিস্কো স্ম্যাশার্স মালদা। ওপেনার অভিমন্যু ঈশ্বরন ৩১ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ছিল একাধিক আকর্ষণীয় শট, যা দলের রান তাড়ার ভিত মজবুত করে দেয়। অন্যদিকে প্রয়াস ৮ বলে ১১ রান করে দলের শুরুটা স্থিতিশীল রাখতে সাহায্য করেন। মালদহের ব্যাটাররা ধারাবাহিকভাবে রান তুলতে থাকেন।
আরও পড়ুন: ভারতীয় দলে বৈভব সূর্যবংশী! মাঠে নামলে ভেঙে দেবেন শচীনের এই রেকর্ড
মিডল অর্ডারে ঋতম পোড়েলের দায়িত্বশীল ৫০ রানের ইনিংস মালদহের জয়ের পথ সুগম করে তোলে। ক্রিকেটের নন্দনকাননে হাত খুলে খেলেন দলের ব্যাটাররা। মাত্র ১৩.৪ ওভারে সহজেই ১৩৮ করে জয় ছিনিয়ে নেয় দল। ম্যাচের শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং মুর্শিদাবাদ কিংসের বোলারদের উপর বাড়তি চাপ তৈরি করে।

ম্যাচের প্রথম ইনিংসে মুর্শিদাবাদ কিংস নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। ঋষভ চৌধুরীর ২৯ এবং দীপ্তাংশুর ৪৭ রানের ইনিংস বাদ দিলে দলের কোণও ব্যাটার সেভাবে রান পাননি। মুকেশ কুমার, রমেশ প্রসাদ, সুরজ সিন্ধু জয়সওয়ালদের ধারালো বোলিংয়ের সামনে দলের বেশিরভাগ ব্যাটারদের কার্যত অসহায় দেখায় এদিন।

স্কোর সংক্ষেপ
- মুর্শিদাবাদ কিংস: ১৩৪/৭ (১৫ ওভার)
- সোবিস্কো স্ম্যাশার্স মালদা: ১৩৮/৩ (১৩.৪ ওভার)
দেখুন আরও খবর:







