Sunday, August 16, 2026
HomeScrollপ্রোটিয়া বধে আজ স্পিনের উপরেই ভরসা রাখবেন সূর্যরা!
India vs South Africa

প্রোটিয়া বধে আজ স্পিনের উপরেই ভরসা রাখবেন সূর্যরা!

এদিন বিশেষ নজর থাকবে অভিষেক শর্মার উপরে!

ওয়েব ডেস্ক : সাল ২০২৪। তারিখ ২৯ জুন। টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তার প্রায় দু’বছর পর ফের টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর বসেছে। টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষে খেলা গড়িয়েছে সুপার ৮-এ। এই পর্বে শনিবার ফের দক্ষিণ আফ্রিকার (South Africa) মুখোমুখি হতে চলেছে ভারত (India)। এদিন ম্যাচ হতে চলেছে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। ফলে আজ ২০২৪-এর বদলা নিতে চাইবে প্রোটিয়ারা। অন্যদিকে জয়ের ধারা বজায় রেখে এই ম্যাচ জেতার লক্ষ্যে নামবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

তবে এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে সমস্যা রয়েছে। কারণ, গত তিন ম্যাচে কোনও রান করতে পারেননি ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ফলে আজকে তিনি দলে থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে তিনি যদি খেলেন, তাহলে তাঁর উপর বিশেষ নজর থাকবে। অন্যদিকে ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, সঞ্জু স্যামসনকে হয়তো বেঞ্চেই থাকতে হতে পারে। অন্যদিকে তিলক বর্মার স্লো ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও খবর : টসের পরেই বৃষ্টি, ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, ধাক্কা খেল দুই দল

তবে এ নিয়ে জবাব দিয়েছেন ভারত অধিনায়ক সূর্য। তিনি তিলককে নিয়ে চিন্তিত নয় বলেই জানিয়েছেন। অন্যদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অক্ষর পটেলের বদলে সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এদিনও তাঁকে দেখা যেতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি এদিন বরুণ চক্রবর্তীরও উপরেও নজর থাকবে। অন্যদিকে ভারতের ফিল্ডিং নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। কারণ গ্রুপ পর্বের ম্যাচে ৯ বার ক্যাচ হাতছাড়া করেছে ভারতীয় দল। তবে সুপার এইটে ক্যাচ হাত থেকে ফসকালে, সমস্যায় পড়তে হতে পারে তিলকদের (Tilak Varma)।

এদিন স্পিনের উপর ভরসা রাখতে চাইবে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এদিক বল করতে দেখা যেতে পারে আইডেন মার্কক্র্যামকে। এছাড়া জর্জ লিন্ডে ও কেশব মহারাজের মতো স্পিনার যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এদিকে ভারতের মূল অস্ত্র হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। তবে এদিন সব থেকে বেশি নজর থাকবে অভিষেকের উপর।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor