Thursday, August 13, 2026
HomeScrollটসের পরেই বৃষ্টি, ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, ধাক্কা খেল দুই দল

টসের পরেই বৃষ্টি, ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, ধাক্কা খেল দুই দল

বিশ্বকাপ থেকে বিদায় আসন্ন পাকিস্তানের?

ওয়েব ডেস্ক: টসের পরেই শুরু মুষলধারে বৃষ্টি, কলম্বোয় ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। পূর্বাভাস ছিলই, সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল। কলম্বোয় পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটের ম্যাচের আগে বৃষ্টি । টস হলেও, ম্যাচ শুরু করা গেল না ।
টসে জিতে ব্যাটিংও নিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। এর পর শুরু মুষলধার বৃষ্টি। যা থামার কোনও লক্ষণ না দেখে ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। খেলা না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে গেল।

আরও পড়ুন:দ্রুতই মুক্তি পাবেন শাকিব? ফাইল যাচ্ছে তারেক সরকারের টেবিলে 

শ্রীলঙ্কার আবহাওয়া দফতর পূর্বাভাস করেছিল যে, ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি । ম্যাচের মাঝে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোয় । ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে । ম্যাচের প্রথমার্ধে বৃষ্টির আশঙ্কা ছিল । হলও তাই । টসের পরই শুরু হল বৃষ্টি । টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান । পাক অধিনায়ক সলমন আলি আঘা জানান, দলে একটি পরিবর্তন করেছেন। বৃষ্টিতে খেলাই শুরু করা যায়নি নির্ধারিত সময়ে । কলম্বোর খবর, এখনও বৃষ্টি চলছে ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ পর্বের ম্যাচগুলিতে কোনও রিজার্ভ ডে ছিল না। সুপার এইট পর্বের জন্যও ছিল না কোনও অতিরিক্ত দিন। ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা। ৫ ওভারের ম্যাচ হলেও এর মধ্যেই শেষ করতে হবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। এসব কোনও কিছু সম্ভব না হলে যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। সেক্ষেত্রে পাকিস্তান ও নিউজডিল্যান্ড – দুই দলই পাবে এক পয়েন্ট করে । তবে তাতে দুই দলেরই সেমিফাইনালে ওঠার স্বপ্ন জোরাল ধাক্কা খাবে ।  শ্রীলঙ্কায় তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার প্রভাব পড়েছে বিশ্বকাপের ম্যাচেও। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor