Saturday, July 18, 2026
HomeScrollনামিবিয়ার বিরুদ্ধে খেলবেন অভিষেক শর্মা? জেনে নিন মেগা-আপডেট
Abhishek Sharma Health Update

নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন অভিষেক শর্মা? জেনে নিন মেগা-আপডেট

অভিষেক শর্মা না খেললে নামিবিয়ার বিরুদ্ধে কাকে প্রথম একাদশে রাখা হবে?

ওয়েব ডেস্ক: আমেরিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। সহজ ম্যাচ হলেও কিছুটা লড়াই করেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়ছেন সূর্যরা। বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার (India Vs Namibia) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। কিন্তু তার আগে দলের বিস্ফোটক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) অসুস্থ হয়ে পড়ায় শিবিরে উদ্বেগ বেড়েছে। তবে ম্যাচের আগের সন্ধ্যায় অভিষেক শর্মার শারীরিক অবস্থার (Health Update) মেগা-আপডেট জানিয়ে সমর্থকদের খানিক আশ্বস্ত করলেন তিলক বর্মা।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সতীর্থ তিলক বর্মা (Tilak Verma) জানান যে, ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দলের এই ওপেনার। তিনি জানান, “দিল্লিতে পৌঁছনোর পরই ও স্ক্যানের জন্য হাসপাতালে গিয়েছিল। আজ ছাড়া পেয়েছে। এখন ভালো আছে। ম্যাচের আগে আমাদের আর একদিন সময় আছে। কাল ওর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন: “ওরা ভয় পাচ্ছে,” মহারণের আগেই ভারতকে হুঁশিয়ারি ‘জোড়া কনুই’য়ের পাক স্পিনারের

তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে পুরোপুরি ফিট না থাকলে অভিষেককে না খেলানো হতেও পারে বলে খবর। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তাঁর জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির হাই-ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট অভিষেককে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, অভিষেক শর্মা অসুস্থ থাকা সত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে খেলেছিলেন। তবে সেই ম্যাচে দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন তিনি। পাশাপাশি দল যখন বোলিং করছিল, তখনও তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলনেও যোগ দেননি তিনি। এমনকি ম্যাচের আগের দিন দলীয় সফরেও অংশ নেননি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot