Sunday, June 14, 2026
HomeScrollফের নতুন রেকর্ড তৈরি করলেন বৈভব সূর্যবংশী
Vaibhav Sooryavanshi

ফের নতুন রেকর্ড তৈরি করলেন বৈভব সূর্যবংশী

আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন বৈভব

ওয়েব ডেস্ক : আইপিএলে (IPL) একের পর এক রেকর্ড ভাঙছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি। এদিকে একটি মরশুমে ৫০টি ছক্কা হাঁকানোর মাইলফলকও ছুঁলেন তিনি। আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন বৈভব।

লখনউয়ের করা ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল রাজস্থান (Rajasthan Royals)। দারুণ ব্যাটং করেন তিনি। ৯৩ রান করেন তিনি। তাও আবার ৩৮ বলে। মারেন ৭টি চার ও ১০টি ছয়। যার ফলে এই ম্যাচ সহজে জিতে নেয় রাজস্থান রয়্যালস। এর ফলে প্লে অফের যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বৈভবরা।

আরও খবর : ২২ বছরের অপেক্ষার অবসান! প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

গত দিল্লি ক্যাপিটালসের ম্যাচেই এই রেকর্ডটি নিজের নামে করে নেন বৈভব (Vaibhav Sooryavanshi)। এর আগে ২০২৪ সালে এক মরশুমে ৪২টি ছয় মারার রেকর্ড করেছিলেন অভিষেক শর্মা। তবে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ৪৩টি ছয় মেরে ফেলেছিল বৈভব। এর পর রাজস্থানের বিরুদ্ধে আরও ১০ টি ছয় মারেন তিনি। এর ফলে ১৩ ম্যাচে ৫৩টি ছয় মারার রেকর্ড গড়েছেন তিনি।

বলে রাখা দরকার। এক মরশুমে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের কাছে। ২০১২-এর মরশুমে মেরেছিলেন ৫৯টি ছয়। ফলে সেই রেকর্ড ভাঙতে বৈভবের আর মাত্র ৭টি ছয় দরকার। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৫৭৯ রান করে টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপও তাঁর দখলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d