Sunday, July 5, 2026
HomeScroll২২ বছরের অপেক্ষার অবসান! প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল
Arsenal

২২ বছরের অপেক্ষার অবসান! প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতল আর্সেনাল

ওয়েব ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ফের ইংল্যান্ডের সেরা ক্লাবের মুকুট উঠল আর্সেনাল (Arsenal)-এর মাথায়। মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটি বোর্নামাউথের (AFC Bournemouth) বিরুদ্ধে ১-১ ড্র করতেই আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন হয়ে যায় মিকেল আর্তেতার দল। লিগে শেষ ম্যাচের আগেই শিরোপা নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। লাল ধোঁয়ায় ঢেকে যায় গোটা পরিবেশ। ক্লাবের কোচ মিকেল আর্তেতার (Mikel Arteta)-র নামেও ওঠে জয়ধ্বনি।

২০০৪ সালে আর্সেন ওয়েঙ্গার (Arsene Wenger)-এর পর এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতল আর্সেনাল। গত তিন মরশুম ধরে রানার্স আপ হওয়ার হতাশা কাটিয়ে অবশেষে স্বপ্নপূরণ হল উত্তর লন্ডনের ক্লাবটির। সোমবারই বার্নলির বিরুদ্ধে ১-০ গোলে জিতে শিরোপার খুব কাছে পৌঁছে গিয়েছিল আর্সেনাল। এরপর মঙ্গলবার বর্নমাউথের বিরুদ্ধে জিততেই হত সিটিকে। কিন্তু সেই পরীক্ষায় ব্যর্থ হন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)-র ফুটবলাররা।

আরও খবর : তিলক ভার্মা আর শ্রীলীলার সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন অভিনেত্রীর মা?

ম্যাচ শেষে আর্সেনালকে অভিনন্দন জানিয়েছেন পেপ গুয়ার্দিওলা। তিনি বলেন, “অভিনন্দন আর্সেনালকে, মিকেলকে, খেলোয়াড়দের এবং সমর্থকদের। তোমরাই এই ট্রফির যোগ্য।” এদিকে, বোর্নামাউথের কোচ হিসেবে পেপ গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। মরশুম শেষে তিনি দায়িত্ব ছাড়তে পারেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে জোর জল্পনা চলছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গুয়ার্দিওলা নিজেই।

শুধু প্রিমিয়ার লিগ নয়, এ মরশুমে আরও বড় ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আর্সেনাল। চলতি মাসের শেষদিকে প্যারিস সেন্ট-জার্মেইন (Paris Saint-Germain)-এর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও নামবে আর্তেতার দল। ফলে ডবল জয়ের হাতছানি এখন গানারদের সামনে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet