HomeScrollফের চোট বরুণের? RCB-র বিরুদ্ধে খেলতে পারবেন? উঠছে প্রশ্ন
Varun Chakaravarthy

ফের চোট বরুণের? RCB-র বিরুদ্ধে খেলতে পারবেন? উঠছে প্রশ্ন

এখনও পর্যন্ত দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি

ওয়েব ডেস্ক : আইপিএলে দুর্দান্ত কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত ৪ ম্যাচ পর পর জয় পেয়েছেন অজিঙ্ক রাহানেরা। এর অন্যতম কারণ হল বোলারদের ফর্মে ফেরা। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) থেকে শুরু করে সুনীল নারিনদের দারুন বোলিংয়ের সামনে টিকতেই পারেনি প্রতিপক্ষ। কিন্তু, এই সুখের সময়ে এবার ক্র্যাচ নিয়ে হাঁটতে দেখা গেল বরুণকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়োকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

আগামী ১৩ মে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) বিরুদ্ধে খেলবে কেকেআর (KKR)। ইতিমধ্যে রায়পুরে পৌঁছে গিয়েছেন ফিন অ্যালনরা। তবে সেখানে হোটেলে যাওয়ার পর বরুণের হাতে ক্র্যাচ দেখা যায়। ফলে প্রশ্ন উঠছে, তারকা বোলার কি কোনও বড় ধরণের চোট পেয়েছেন? তবে এ নিয়ে এখনও পর্যন্ত দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও খবর : বাবাকে হারিয়েও বার্সেলোনাকে জেতালেন হান্সি ফ্লিক

মনে করা হচ্ছে, গত ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। সেই কারণেই বিশেষ জুতো পড়ে হাঁটতে দেখা যায় তাঁকে। মূলত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন বরুণ (Varun Chakaravarthy)। এর পরেও তিনি খেলতে নেমেচিলেন। এবার তাঁকে ক্র্যাচ পড়ে হাঁটতে দেখা গেল।

বরুণ (Varun Chakaravarthy) বর্তমানে কেরিয়ারের শীর্ষে রয়েছেন। তা সত্বেও তাঁর ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের দিকে ছন্দে ছিলেন না তিনি। এছাড়া চোটও পেয়েছিলেন। আইপিএলের (IPL) শুরুর দিকেও তাঁকে ছন্দে দেখা যায়নি। তবে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।

এদিকে প্লে অফে যেতে হলে এখনও প্রতিটা ম্যাচ জিততে হবে কেকআরকে (KKR)। তা জেতার জন্য বরুণের অবদান দরকার। তবে তিনি যদি না খেলতে পারেন। আর যদি কেকেআর ম্যাচ হেরে যায় তাহলে হয়তো প্লে অফে ওঠা মুশকিল হতে পারে কলকাতার কাছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News