Tuesday, June 9, 2026
HomeScrollএবার আর প্যারিসে নয়! ব্যালন ডি’অরের ভেন্যু নিয়ে এসে গেল বিরাট আপডেট,...
Ballon d'Or

এবার আর প্যারিসে নয়! ব্যালন ডি’অরের ভেন্যু নিয়ে এসে গেল বিরাট আপডেট, না জানলেই মিস

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে কারা? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর (Ballon d’Or) এবার আর প্যারিসে (Paris) অনুষ্ঠিত হচ্ছে না। ৭০তম বর্ষে এসে ইতিহাসে বড় পরিবর্তন আনল আয়োজকরা। বৃহস্পতিবার যৌথভাবে এই ঘোষণা করেছে ফরাসি ফুটবল সংস্থা এবং ইউইএফএ (UEFA)। আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের রাজধানী লন্ডনে (London) বসবে ফুটবল বিশ্বের অন্যতম জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দীর্ঘদিন ধরেই ব্যালন ডি’অরের সঙ্গে জড়িয়ে ছিল প্যারিসের নাম। তবে এবার সেই ঐতিহ্যে বদল আনছেন আয়োজকরা। তাঁদের মতে, এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ ঐতিহাসিক তাৎপর্যও।

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস (Stanley Matthews)। সেই কারণেই ৭০তম বর্ষে লন্ডনকে প্রতীকী ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তাঁদের আশা, নতুন শহরে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কারের দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে।

আরও পড়ুন: ষষ্ঠবার বিশ্বকাপে মেসি! কেমন হল ‘বিশ্বজয়ী’ আর্জেন্টিনার স্কোয়াড? দেখুন একনজরে

এবারের পুরুষদের ব্যালন ডি’অর দৌড়ে অন্যতম বড় দাবিদার হ্যারি কেন (Harry Kane)। বায়ার্ন মিউনিখের হয়ে দুরন্ত মরসুম কাটিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। চ্যাম্পিয়ন্স লিগেও তাঁর গোলসংখ্যা ১৪। পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের জার্সিতেও ধারাবাহিকভাবে গোল করেছেন তিনি। ফলে লন্ডনের অনুষ্ঠানে তাঁকে ঘিরে আগ্রহ তুঙ্গে। তবে প্রতিযোগিতায় কড়া টক্কর দিতে পারেন গতবারের বিজয়ী উসমানে ডেম্বেলে।

এদিকে মহিলাদের বিভাগে আলোচনার কেন্দ্রে রয়েছেন অ্যাটিয়ানা বনমাতি (Aitana Bonmatí)। বার্সেলোনে ফেমানি এবং স্পেনের এই মিডফিল্ডার টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন। চোটের কারণে মরসুমের একটা অংশ খেলতে না পারলেও শেষদিকে দলে ফিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বার্সেলোনা আবারও একাধিক ট্রফি জিতেছে, যার মধ্যে রয়েছে মহিলা চ্যাম্পিয়ন্স লিগও। ফলে টানা চতুর্থবারের মতো পুরস্কার জয়ের দৌড়ে তিনিই অন্যতম ফেভারিট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d