Sunday, May 17, 2026
HomeScrollভেঙ্কটেশের ঝড়, কোহলির ক্লাস! পাঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে বেঙ্গালুরু
RCB vs PKB

ভেঙ্কটেশের ঝড়, কোহলির ক্লাস! পাঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে বেঙ্গালুরু

IPL-এ প্রথম টিম হিসেবে প্লে অফে RCB

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) মঞ্চে আরও একবার দাপট দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ২৩ রানে হারিয়ে চলতি মরশুমে প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করল আরসিবি। ব্যাট হাতে ভেঙ্কটেশ আইয়ারের বিধ্বংসী ইনিংস। পরে বোলিয়ের জেরে প্লে অফে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু (Royal challengers Bengaluru)। শুরুতেই জ্যাকব বেথেলের উইকেট হারালেও ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কল। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের পার্টনারশিপ করেন। কোহলি শুরু থেকেই ছন্দে ছিলেন। তাঁর ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস। অন্যদিকে পড়িক্কলও ২৫ বলে ৪৫ রান করে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন।

তবে ম্যাচের খেলার আসল রং বদলে দেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। মাঝের ওভার থেকেই পাঞ্জাবের বোলারদের উপর চড়াও হন তিনি। মাত্র ৪০ বলে অপরাজিত ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ভেঙ্কটেশ। শেষদিকে টিম ডেভিডের ১২ বলে ২৮ রানের ঝড়ো ক্যামিওতে ৪ উইকেটে ২২২ রানের পাহাড়প্রমাণ স্কোর তোলে বেঙ্গালুরু।

আরও খবর : চোট নিয়েও খেলতে বাধ্য করা হচ্ছে বরুণকে! KKR–এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কী বলল BCCI?

২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাঞ্জাব (Punjab Kings)। প্রথম ওভারেই প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। এরপর পর পর উইকেট হারাতে থাকে পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়স আইয়ারও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে হাল ছাড়েননি শশাঙ্ক সিং। একাই লড়াই চালিয়ে যান তিনি। সুয়শ শর্মার এক ওভারে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান শশাঙ্ক। মাত্র ২৭ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মার্কাস স্টইনিসও ২৫ বলে ৩৭ রান করে লড়াই জিইয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত আরসিবির বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে থমকে যায় পাঞ্জাব। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। সেই সমীকরণ আর মেলাতে পারেনি পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রানেই থামে তাদের ইনিংস। যার ফলে এই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছল আরসিবি।

এই ফলে অবশ্য মুখের হাসি কিছুটা হলেও চওড়া হল অজিঙ্ক রাহানের। কারণ, পঞ্জাব হারায় কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার সুযোগ কিছুটা হলেও বাড়ল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot