Thursday, June 18, 2026
HomeScrollছুটির দিন রণক্ষেত্র পার্ক সার্কাস! কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ? বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ
Park Circus Chaos

ছুটির দিন রণক্ষেত্র পার্ক সার্কাস! কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ? বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা

কলকাতা: তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠল পার্ক সার্কাস (Park Circus Chaos) সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা। বুলডোজার অভিযানকে ঘিরে প্রতিবাদ জানাতে জড়ো হন একদল বিক্ষোভকারী (Protester)। অভিযোগ, সেই জমায়েত থেকেই রাস্তা অবরোধের চেষ্টা করা হয় এবং পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় হামলা। ঘটনায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি ও একটি বাসও।

পুলিশ সূত্রে খবর, তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের নামে এই জমায়েত হলেও সেখানে বাইরের লোকও উপস্থিত ছিল। পুলিশের দাবি, জমায়েতের কোনও অনুমতি নেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে গেলে আচমকাই তাদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশবাহিনী। কলকাতা পুলিশের (Kolkata Police) পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও (Central Forces) ঘটনাস্থলে নামানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন: রেলের তৎপরতায় হকার উচ্ছেদ! অবৈধ স্টল উধাও হতেই কী অবস্থা হাওড়া-শিয়ালদহে?

ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অসীম বিশ্বাস জানান, অবৈধ জমায়েত হয়েছিল। রাস্তা অবরোধের চেষ্টা চলছিল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তিনি আরও জানান, গোটা ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িত কাউকেই ছাড়া হবে না বলে কড়া হুঁশিয়ারিও দেন পুলিশকর্তা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO